By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বেনাপোল কাস্টমসের সাবেক সহকারী রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে মামলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > বেনাপোল কাস্টমসের সাবেক সহকারী রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে মামলা
যশোর

বেনাপোল কাস্টমসের সাবেক সহকারী রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Last updated: 2023/02/15 at 2:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর অফিস : অবৈধ টাকাসহ আটক হওয়া যশোরের বেনাপোল কাস্টম হাউসের বরখাস্তকৃত সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুর্নীতি ও ঘুষ গ্রহণের মাধ্যমে ওই টাকা নিজ দখলে রাখা ও মানিলন্ডারিংয়ের অভিযোগ এনে রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করা হয়। দুদকের যশোরের উপপরিচালক আল আমিন বাদী হয়ে এ মামলা করেছেন। আসামি খন্দকার মুকুল হোসেন টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার কাকড়াজান গ্রামের খন্দকার আহসান হাবীবের ছেলে।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত বছরের ২৬ আগস্ট সকাল আটটায় ইউএস বাংলার একটি বিমানে যশোর থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে মুকুল যশোর বিমান বন্দরে পৌঁছান। বোর্ডিং পাস করার সময় যশোর বিমান বন্দরের স্ক্যানিং মেশিনে মুকলের ব্যাগে বিপুল পরিমাণ টাকা থাকার বিষয়টি ধরা পড়ে। ওইসময় বিমান বন্দরের সিকিউরিটি কর্মকর্তা টাকা বহনের কারণ জানতে চাইলেই তিনি উত্তেজিত হয়ে পড়েন। মুকুল সিকিউরিটি কর্মকর্তার সাথে অশোভন আচরণ করেন। একপর্যায়ে সিকিউরিটি কর্মকর্তা তাকে নির্দিষ্ট বিমানে উঠানের ব্যবস্থা করে হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি গোয়েন্দা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। মুকুল ঢাকায় পৌঁছালে এভিয়েশন সিকিউরিটি গোয়েন্দা কর্মকর্তা তাকে তল্লাশি করে ২২ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করেন। তখন টাকার উৎসের ব্যাখ্যা দিতে তিনি ব্যর্থ হন। পরে তাকে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষের কাছে টাকাসহ মুকুলকে হস্তান্তর করা হয়। ঢাকা কাস্টমস তাকে বেনাপোল কাস্টমসের কাছে হস্তান্তর করে। তখন বেনাপোল কাস্টমস তাকে সাময়িক বরখাস্ত করে। এঘটনা জানতে পেরে যশোরের দুদক কর্মকর্তারা বেনাপোল কাস্টমসে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে মুকুলকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু টাকার উৎস সম্পর্কে সদুত্তর দিতে ব্যর্থ হন তিনি। এ বিষয়ে দুদক প্রধান কার্যালয়ে মামলা করার অনুমতি প্রার্থনা করা হয়। অনুমতি পাওয়ার পর রোববার এ মামলা করা হয়েছে।

এ বিষয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপপরিচালক আল আমিন বলেন, প্রাথমিকভাবে তারা অভিযোগের প্রমাণ পাওয়ায় কর্তৃপক্ষের কাছে নিয়মিত মামলার করার আবেদন জানান। কর্তৃপক্ষের অনুমতি পাওয়ায় দুদক কার্যালয়ে এ মামলা করা হয়েছে। আইন অনুযায়ী এ মামলার নথি সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হবে। তিনি আরও বলেন, তদন্তকালে এ ঘটনার সাথে অন্য কারো সংশ্লিষ্টতার বিষয়টি প্রমাণ পেলে তাদেরেকও এ মামলায় অন্তর্ভুক্ত করা হবে। মুকুল বর্তমানে কাস্টমস কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক। যদি আটকের  প্রয়োজন মনে হয় তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, খন্দকার মুকুল হোসেন ২০১০ সালের ৩ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডে ক্যাশিয়ার পদে যোগদান করেন। এরপর তিনি ২০১৭ সালের ২৩ আগস্ট সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান। তিনি ২০২০ সালের নভেম্বরে বেনাপোল কাস্টমস হাউজে যোগদান করেন। যোগদানের পর বেনাপোল বন্দরের ৩১ নম্বর ওয়েব্রিজসহ অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাধারণ পূর্ত শাখায় দায়িত্বপালন করতে থাকেন। এর আগে ঢাকায় চাকরি করার সুবাধে বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সখ্য গড়ে তোলেন। এই সুযোগে তিনি বেনাপোল কাস্টমস হাউজে চাকরি করে দুর্নীতি ও ঘুষ গ্রহণের মাধ্যমে লাখ লাখ টাকা উপার্জন করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 15, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চৌগাছা ভালোবাসা দিবসে ফুলের  দোকানে উপচে পড়া ভীড়
Next Article যশোরে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে বিড়ি-সিগারেট বিক্রি নিষিদ্ধ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না

By সিনিয়র করেস্পন্ডেন্ট 40 seconds ago
জাতীয়

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 minutes ago
জাতীয়

১২ মার্চ সংসদ বসছে, নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরযশোর

চৌগাছায় মোটরসাইকেল সংঘর্ষে সেনা সদস্য নিহত, আহত ৩

By সিনিয়র করেস্পন্ডেন্ট 22 hours ago
যশোর

যশোরে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 1 day ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?