By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

Last updated: 2024/02/21 at 6:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

বেনাপোল প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে আবারও এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য চলবে বলে দুই পারের বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ও ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উভয় দেশে সরকারি ছুটি ঘোষণা করায় বুধবার বেনাপোল-পেট্রাপোল বন্দরের সকল কাজকর্ম বন্ধ থাকবে।
সে কারণে এ পথে কোনো আমদানি-রপ্তানি কার্যক্রম হবে না। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি চলবে।’
বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) শফিক আহমেদ বলেন, ‘বুধবার এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।’
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রেজাউল ইসলাম বলেন, ‘সরকারি ছুটি থাকায় বন্দরের পাশাপাশি কাস্টমসেরও কার্যক্রম আজ বুধবার বন্ধ থাকবে।
আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম চলবে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট February 21, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভারতে আন্দোলনরত কৃষকদের ছত্রভঙ্গ করে দিল পুলিশ
Next Article কালিগঞ্জে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
খুলনামহানগর

নিষিদ্ধ রাজনীতির তৎপরতায় ক্ষুব্ধ মহানগর বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়

আইজিপির পদত্যাগের খবর সঠিক নয়: পুলিশ হেডকোয়ার্টার্স

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌ উপকূলে ‌জলবায়ু পরিবর্তনে বসবাসের ঠাঁই নাই সকিনা সহ শত পরিবারের

By জন্মভূমি ডেস্ক 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?