By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বেনাপোল স্থলবন্দরে আটকা শতাধিক পণ্যের চালান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > বেনাপোল স্থলবন্দরে আটকা শতাধিক পণ্যের চালান
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

বেনাপোল স্থলবন্দরে আটকা শতাধিক পণ্যের চালান

Last updated: 2023/08/16 at 12:01 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দেশের সবচেয়ে বড় স্থলবন্দরের ওয়েব্রিজের ওজন স্লিপ নিয়ে বেনাপোল কাস্টমস ও বন্দরের মধ্যে সৃষ্ট জটিলতার কারণে গত ১০ দিন ধরে আমদানি করা কমার্শিয়াল পণ্যের পরীক্ষণ রিপোর্ট দিচ্ছে না কাস্টমস ইনভেস্টিকেশন রিসার্স ম্যানেজমেন্ট (আইআরএম)। যে কারণে বেনাপোল বন্দরে শতাধিক পণ্য আটকে আছে। এতে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ ব্যবসায়ীরা।

কাস্টমস সূত্রে জানা গেছে, ভারত থেকে আমদানি হয়ে আসা কমার্শিয়াল পণ্যের (শাড়ি, থ্রিপিস, শার্টিং কাপড়, ইমিটেশন, বিভিন্ন মোটর পার্টস, টু-থ্রি-ফোর হুইলার পার্টস) চালানগুলো বেনাপোল বন্দরে প্রবেশের আগে স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়েব্রিজ স্কেলে ট্রাকসহ পণ্যের গ্রোস ওজন নিশ্চিত করা হয়। পণ্য আনলোড হওয়ার পর আবার খালি ট্রাক ওজন করে পণ্যের নিট ওজন নিশ্চত করে ওজন স্লিপ দেয় বন্দর কর্তৃপক্ষ।

তবে বিগত কয়েক মাসে বেনাপোলের কয়েকটি সিঅ্যান্ডএফ এজেন্ট বন্দরের দেওয়া ওজন স্লিপের ওজন কমিয়ে ডুপ্লিকেট ওজন স্লিপে সংযুক্ত করে পণ্য খালাস নিয়ে চলে গেছেন। ওজন স্লিপে ওজন কমানোর কারণে লাখ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার।

এ ঘটনায় গত ৭ আগস্ট ১১টি পণ্য চালানে বন্দরের ওয়েব্রিজের ওজন নিশ্চিত হওয়ার জন্য বেনাপোল কাস্টম হাউজের ডেপুটি কমিশনার তানভীর আহম্মেদ সেই করা একটি পত্র বেনাপোল স্থলবন্দর পরিচালক বরাবর পাঠানো হয়। কিন্তু বন্দর কর্তৃপক্ষ ওজন স্লিপের সত্যতা যাচাই না করে ওই পত্রের বিপরীতে কাস্টমস কমিশনার বরাবর অপর একটি পত্র দিয়েছে।

বন্দর সংশ্লিষ্টরা বলছেন, দুই পক্ষের রশি টানাটানিতে বেনাপোল কাস্টমস হাউজে আইআরএম কর্তৃক পণ্য পরীক্ষণ কার্যক্রম সম্পন্ন হলেও রিপোর্ট দেওয়া হচ্ছে না। আর পরীক্ষণ রিপোর্ট না হলে সে চালানের শুল্কায়ন সম্ভব নয়। যে কারণে বন্দর থেকে আমদানি করা কমার্শিয়াল পণ্যগুলো খালাস করা যাচ্ছে না।

এসব পণ্য খালাসে নিয়োজিত বেনাপোলের সিঅ্যান্ডএফ ও সাধারণ ব্যবসায়ীরা জানান, সমস্যার সমাধান না করে কাস্টমস ও বন্দরের মধ্যে পত্র চালাচালির কারণে তাদের আমদানিকারকদের মাল বন্দরে আটকে আছে ১০ দিন ধরে। পণ্য খালাস নিতে না পারায় একদিকে যেমন বন্দরের ভাড়া কয়েকগুণ বাড়ছে, তেমনি মোটা অংকের আর্থিক লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ বলেন, কাস্টমস ও বন্দরের মধ্যে ওয়েব্রিজের ওজন নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। এ কারণে আমরা ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছি।

বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শাফায়েত হোসেন বলেন, আমরা সমস্যা সমাধানের জন্য চেষ্টা করে যাচ্ছি। কিন্তু বন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ভূমিকা রাখছে না।

এ বিষয়ে বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, ওজন স্লিপে কাস্টমসের প্রতিনিধি সই করেন না। ওয়েব্রিজ স্কেলে সহকারী রাজস্ব কর্মকর্তার উপস্থিতিতে ভারতীয় প্রত্যেকটি ট্রাকের ওজন স্লিপে সই দেওয়া হলে ওজন স্লিপের সঠিকতা যাচাই করা হয়ে যায়। কাস্টমস এ কাজটি না করে সব দায় আমাদের ওপর চাপিয়ে দিতে চায়।

তিনি আরও বলেন, পণ্য পরীক্ষণের সময় তো কাস্টমস অফিসাররা ডিজিটাল স্কেলে ওজন করে ওজন নিশ্চিত করে থাকেন। আসলে সমস্য কোথায় হচ্ছে আমার জানা নেই।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 16, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রক্তে লেখা শোকগাথা
Next Article পুলিশের তাড়ায় নদীতে পড়ে কিশোরের মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

রমজানের রোজা ফরজ হওয়ার ইতিহাস

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?