By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বৈষম্যবিরোধীদের কমিটির ১৬০ জনের পদত্যাগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বৈষম্যবিরোধীদের কমিটির ১৬০ জনের পদত্যাগ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈষম্যবিরোধীদের কমিটির ১৬০ জনের পদত্যাগ

Last updated: 2025/02/20 at 4:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকে পদত্যাগের হিড়িক পড়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এই জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকে পদত্যাগের হিড়িক পড়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এই জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে ছাত্র প্রতিনিধি মোজাম্মেল হোসেন বলেন, চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের পরও যেভাবে কমিটি দেয়া হয়েছে তা আমাদের মনঃপুত হয়নি। রাজপথে থেকে যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদেরও প্রাধান্য দেয়া হয়নি। তাই এই কমিটি বিতর্কিত। আমরা এই কমিটিকে বয়কট এবং অবাঞ্ছিত ঘোষণা করলাম।
মোজাম্মেল হোসেন আরও বলেন, ’২৪ এর আন্দোলনে শহিদ ও আহতরা যেই ম্যান্ডেডে আন্দোলন করেছে এই কমিটি সম্পূর্ণ তাদের ম্যান্ডেডের বিরুদ্ধে অবস্থান করেছে। এই কমিটি প্রকাশের পর জেলা ও উপজেলার ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে একটি কোন্দল সৃষ্টি হয়েছে। ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। তাই, ২১৩ সদস্য বিশিষ্ট এই কমিটির মধ্যে প্রায় ১৬০ জন পদত্যাগ করেছেন। যারা পদত্যাগ করেছেন তাদের অনেকেই জানতেন না এই কমিটিতে কীভাবে তাদের নাম এসেছে। শুধু এই কমিটিকে বয়কট বিবেচনা করে নতুন কমিটি দিলেই হবে না, কেন্দ্র আমাদের কাছে এই কমিটি নিয়ে জবাবদিহি করতে হবে।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাকিব হোসেন বলেন, ছাত্র আন্দোলনের চাঁদপুর জেলা কমিটি ঘোষণার লক্ষ্যে কেন্দ্র যেই আলোচনা করেছে সেখানে যেই কথাগুলো বলেছে বাস্তবে সেই কথা তারা রাখেনি। এই কমিটির মাধ্যমে জেলা ও উপজেলার মধ্যে বিভক্তি সৃষ্টি করে বৈষম্যের সংগঠনকে ধ্বংস করার জন্য একটি কুচক্রী মহল কাজ করছে। আমরা চাই না কারও কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনটি প্রশ্নবিদ্ধ হোক। তাই আমরা চাই সবার মতের ভিত্তিতে এই কমিটির গঠন করা হোক। তাই আমরা কেন্দ্রের কাছে অনুরোধ জানাব, অনতিবিলম্বে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে কমিটি দেয়া হোক। এদিকে বুধবার রাতেই চাঁদপুরের যে কমিটি ঘোষণা করা হয়, তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় ফেসবুক পেজ থেকে সরিয়ে নেয়া হয়েছে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা অবিলম্বে এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের আহ্বান জানান।
উল্লেখ্য, গেল ১৮ ফেব্রুয়ারি মো. নাদিম পাটওয়ারীকে আহ্বায়ক ও সৈয়দ সাকিবুল ইসলামকে সদস্য সচিব করে ২১৩ সদস্যবিশিষ্ট চাঁদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 20, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় জাতীয় পার্টি নেতার বিরুদ্ধে মানববন্ধন
Next Article তালায় আমিনীয়া ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

কুয়েত উপকূলে ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার

By Nayon Islam 17 seconds ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাষ্ট্রদূত হচ্ছেন ঊর্ধ্বতন ৩ সেনা কর্মকর্তা

By Nayon Islam 2 minutes ago
বিনোদন

পরকীয়ার অভিযোগে মুখ খুললেন ডলি সায়ন্তনী

By Nayon Islam 4 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাষ্ট্রদূত হচ্ছেন ঊর্ধ্বতন ৩ সেনা কর্মকর্তা

By Nayon Islam 2 minutes ago
জাতীয়

ঢাকা থেকে বাতিল হলো ২১০ ফ্লাইট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 39 minutes ago
জাতীয়

আগামী সপ্তাহে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রাও

By সিনিয়র করেস্পন্ডেন্ট 44 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?