By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বোরো আবাদে পানির সংকট: দেওয়ানখালী খালে ইজারাদারের বিরুদ্ধে চাষিদের মানববন্ধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > বোরো আবাদে পানির সংকট: দেওয়ানখালী খালে ইজারাদারের বিরুদ্ধে চাষিদের মানববন্ধন
খুলনাজেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

বোরো আবাদে পানির সংকট: দেওয়ানখালী খালে ইজারাদারের বিরুদ্ধে চাষিদের মানববন্ধন

Last updated: 2026/04/07 at 9:34 PM
Tanvir 2 days ago
Share
SHARE

খুলনার কয়রা উপজেলায় বোরো আবাদে সেচের পানি সংকট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় চাষিরা। মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা সদরের ৪ নম্বর কয়রা গ্রামের দেওয়ানখালী খালের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া চাষিরা অভিযোগ করেন, উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানখালী খালের ওপর নির্ভর করে আশপাশের প্রায় ২০০ বিঘা জমিতে বোরো আবাদ হয়েছে। কিন্তু সরকারি এ খালের ইজারাদার বিভিন্ন সময় পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করায় চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন,স্থানীয় কৃষক ইয়াসিন আলী, আব্দুল্লাহ আল মামুন, রাকিবুল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, পানি সরবরাহ স্বাভাবিক রাখতে ইজারাদার চাষিদের কাছ থেকে প্রতি বিঘায় ২ হাজার টাকা দাবি করছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন কৃষকরা।
তারা আরও বলেন, সরকার কৃষকদের সুবিধার্থে খালটি খনন করেছে এবং প্রতি বছর এই খালের পানির ওপর নির্ভর করেই নির্বিঘ্নে বোরো চাষ হয়ে আসছে। কিন্তু চলতি মৌসুমে হঠাৎ করে ইজারাদারের নানা অজুহাতে পানির প্রবাহ বন্ধ বা ব্যাহত হওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা।
চাষিরা জানান, বোরো ধান ঘরে তুলতে এখন মাত্র একটি সেচের প্রয়োজন। এই শেষ সেচটি দিতে পারলে ভালো ফলনের আশা করছেন তারা। কিন্তু পানির অভাবে সেই সম্ভাবনা হুমকির মুখে পড়েছে। প্রতি বিঘায় প্রায় ১৪ হাজার টাকা ব্যয় করে চাষ করা এই ফসল নষ্ট হলে কৃষকদের বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে।

এ অবস্থায় দ্রুত খালের পানির প্রবাহ স্বাভাবিক করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী চাষিরা।

তবে এ সকল বিষয় অস্বীকার করে ছোট দেওয়ানখালী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আকবারুল ইসলাম বলেন, চাষীদের থেকে কোন টাকা নেয়া হয়নি এবং তাদের কাছে কোন টাকা চাওয়া হয়নি আমাকে হয়রানি করতে কতিপয় লোকজন চাষীদের ভুল বুঝিয়ে মানববন্ধন করেছে।

Tanvir April 7, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রবি আজিয়াটার আর্থিক কার্যক্রমসহ বিভিন্ন অনিয়ম তদন্ত করবে বিএসইসি
Next Article করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা : সংসদে স্বাস্থ্যমন্ত্রী
আরো পড়ুন
খুলনাজেলার খবরমহানগর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

By Nayon Islam 2 hours ago
জাতীয়

সিঙ্গাপুরে দক্ষ জনশক্তি রফতানির নতুন সম্ভাবনা

By Nayon Islam 2 hours ago
জেলার খবরমাগুরা

ব্যবসায়ীকে হত্যার হুমকি, ওসির বিরুদ্ধে পুলিশ সদর দফতরে অভিযোগ

By Nayon Islam 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজেলার খবরমহানগর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

By Nayon Islam 2 hours ago
জেলার খবরমাগুরা

ব্যবসায়ীকে হত্যার হুমকি, ওসির বিরুদ্ধে পুলিশ সদর দফতরে অভিযোগ

By Nayon Islam 3 hours ago
আন্তর্জাতিকসর্বশেষ খবরসাহিত্য

অনিশ্চয়তার মুখে ‘যুদ্ধবিরতি’, ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

By Nayon Islam 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?