By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ব্যপক বৃষ্টিপাতে ভেসে গেছে দুবলারচরের কোটি কোটি টাকার মাছ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ব্যপক বৃষ্টিপাতে ভেসে গেছে দুবলারচরের কোটি কোটি টাকার মাছ
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

ব্যপক বৃষ্টিপাতে ভেসে গেছে দুবলারচরের কোটি কোটি টাকার মাছ

Last updated: 2023/11/18 at 4:57 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

বঙ্গোপসাগরে তিনটি ফিশিংবোট ডুবিতে ১১ জেলে নিখোঁজ

শেখ মোহাম্মদ আলী, শরণখোলা : ঘূর্ণীঝড় মিধিলির তান্ডবে বঙ্গোপসাগরে তিনটি ফিশিংবোট ডুবিতে ১১ জেলে নিখোঁজ রয়েছে। প্রবল বৃষ্টিপাতে ভিজে নষ্ট ও সাগরে ভেসে গেছে দুবলারচরের জেলেদের প্রায় ২৫ কোটি টাকার মাছ। ব্যপক ক্ষতিতে জেলেরা দিশেহারা হয়ে পড়েছে।
দুবলার মাঝেরকেল্লা থেকে দুবলা ফিসারমেন গ্রুপের ব্যবস্থাপক মোঃ ফরিদ আহমেদ শিকদার শনিবার দুপুরে মোবাইল ফোনে বলেন, মাঝেরকেল্লার মৎস্য ব্যবসায়ী চট্রগ্রামের বাশখালী উপজেলার মোজাফ্ফর বহদ্দারের মালিকানাধীন দুইটি ফিশিংবোট এফবি আল্লারদান ও এফবি ভাইভাই শুক্রবার ভোর রাতে ২৩ জন জেলেসহ পায়রা বন্দরের কাছে উত্তাল বঙ্গোপসাগরে ডুবে যায়। ডুবে যাওয়া ফিশিংবোটের ১২ জন জেলেকে মহিপুরের একটি ফিশিংবোট সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করে মহিপুরে নিয়ে গেছে বলে মোজাফ্ফর বহদ্দার জানিয়েছেন। নিখোঁজ ১১ জেলের বাড়ী চট্রগামের বাশখালী এলাকায়। এ ছাড়া ঝড়ে মান্দারবাড়ীয়ার কাছে সাগরে ডুবে গেছে আলোরকোলের জেলে রামপালের আঃ আউয়ালের মালিকানাধীন একটি ট্রলার। ডুবে যাওয়া এ ট্রলারের জেলেদের অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করে আলোরকোলে নিয়ে এসেছে।
দুবলার আলোরকোল থেকে রামপাল জেলে সমিতির সেক্রেটারী মোতাসিম ফরাজী জানান, ঘূর্ণীঝড় মিধিলির ঝড়োবাতাস ও প্রবল বৃষ্টিতে জেলেদের অপূরণীয় ক্ষতি হয়েছে। বৃষ্টিতে ভিজে নষ্ট এবং সাগরে ভেসে গেছে হাজার হাজার জেলের প্রায় ৩৫ হাজার টন মাছ যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ২৫ কোটি টাকা। এরুপ ক্ষতিতে আমরা এখন কি করবো সে চিন্তায় দিশেহারা হয়ে পড়েছি বলে জানালেন মোতাসিম ফরাজী।
দুবলা ফিসারমেন গ্রুপের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মৎস্য ব্যবসায়ী মোঃ শাহানুর রহমান শামিম বলেন, দুবলা অঞ্চলের আলোরকোল, নারিকেলবাড়ীয়া, মাঝেরকেল্লা ও শ্যালারচরে জেলেদের নিস্বঃ করে দিয়ে গেছে ঘূর্ণীঝড় মিধিলি। জেলেরা সহসাই এই আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে পারবেনা বলে শামিম জানান।
জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমান বলেন, ঘূর্ণীঝড়ের ব্যপক বৃষ্টিতে দুবলার আলোরকোল, নারিকেলবাড়ীয়া, মাঝেরকেল্লা ও শ্যালারচরের জেলেদের কোটি কোটি টাকার মাছ বিনষ্ট হয়েছে। জেলেদের মাছ নষ্ট হওয়ায় বনবিভাগ প্রায় অর্ধ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে বলে ঐ ফরেষ্ট রেঞ্জার জানিয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৩’ প্রদান আজ
Next Article সাগরে ২৪ ঘন্টা ভাসমান ১৪ জেলে উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

পাকিস্তানের তিন শহরে আফগানিস্তানের ড্রোন হামলা

By Staff Reporter 13 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানকে মোকাবিলায় ‘সুইসাইড স্কোয়াড’ গঠন করছে আফগানিস্তান

By Staff Reporter 14 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানের হামলায় ২২৮ আফগান সেনা নিহত

By Staff Reporter 15 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সারাদেশে ভূমিকম্প অনুভূত

By Staff Reporter 43 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে উপকূল

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?