By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ব্যবসায়ীকে হত্যার হুমকি, ওসির বিরুদ্ধে পুলিশ সদর দফতরে অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > মাগুরা > ব্যবসায়ীকে হত্যার হুমকি, ওসির বিরুদ্ধে পুলিশ সদর দফতরে অভিযোগ
জেলার খবরমাগুরা

ব্যবসায়ীকে হত্যার হুমকি, ওসির বিরুদ্ধে পুলিশ সদর দফতরে অভিযোগ

Last updated: 2026/04/09 at 11:32 AM
Nayon Islam 2 hours ago
Share
SHARE

মাগুরার শ্রীপুরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যবসায়ীকে হত্যার হুমকি, শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে পুলিশের এক ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে।
‎
‎এ ঘটনায় পুলিশ সদর দফতর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী শেখ আবু সাঈদ। ‎তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া এলাকার বাসিন্দা। পেশায় ব্যবসায়ী এবং স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
‎
‎অভিযোগে শ্রীপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে পিবিআই ঢাকা ইউনিটে কর্মরত মো. জাব্বারুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, নির্যাতন এবং মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ আনা হয়েছে
‎
‎অভিযোগে বলা হয়, স্থানীয় আওয়ামী লীগ নেত্রী স্বর্ণালী জোয়ার্দার রিয়ার সঙ্গে রাজনৈতিক বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হয়রানি করা হয়। ২০২৩ সালের জানুয়ারিতে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার তৎকালীন ওসি মো. জাব্বারুল ইসলাম তাকে থানায় ডেকে নিয়ে মারধর, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

ওই ব্যবসায়ী দাবি করেন, এক পর্যায়ে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে তার বাবার কাছ থেকে ৩৫ হাজার টাকা ঘুষ নেওয়া হয়। এরপরও তাকে একটি মামলায় আসামি করে কারাগারে পাঠানো হয়।
‎
‎অভিযোগে আরও উল্লেখ করা হয়, স্বর্ণালী জোয়ার্দার রিয়ার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করায় ভুক্তভোগীকে বিভিন্নভাবে হেনস্তা করা হয়। একই সঙ্গে তার পরিবারের সদস্যদেরও ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগে বলা হয়।
‎
‎ভুক্তভোগীর দাবি, তাকে ও তার পরিবারকে চুপ রাখতে এবং কোনো অভিযোগ না করতে চাপ দেওয়া হয়। নির্দেশ অমান্য করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
‎
‎তিনি আরও অভিযোগ করেন, পূর্ববর্তী রাজনৈতিক পরিস্থিতির কারণে এতদিন বিচার চাইতে পারেননি। বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হওয়ায় ন্যায়বিচারের আশায় তিনি এই অভিযোগ দায়ের করেছেন।
‎
‎এ বিষয়ে ভুক্তভোগী পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মো. জাব্বারুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। পরে ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো উত্তর মেলেনি।

Nayon Islam April 9, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অনিশ্চয়তার মুখে ‘যুদ্ধবিরতি’, ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
Next Article সিঙ্গাপুরে দক্ষ জনশক্তি রফতানির নতুন সম্ভাবনা
আরো পড়ুন
খুলনাজেলার খবরমহানগর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

By Nayon Islam 1 hour ago
জাতীয়

সিঙ্গাপুরে দক্ষ জনশক্তি রফতানির নতুন সম্ভাবনা

By Nayon Islam 2 hours ago
জেলার খবরমাগুরা

ব্যবসায়ীকে হত্যার হুমকি, ওসির বিরুদ্ধে পুলিশ সদর দফতরে অভিযোগ

By Nayon Islam 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজেলার খবরমহানগর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

By Nayon Islam 1 hour ago
সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে কাকড়া চাষীদের বাজিমাত

By Correspondent 3 hours ago
সাতক্ষীরা

২৫ বছরে ‌লবণাক্ততার কারণে যেভাবে বদলেছে উপকূলীয় মানুষের জীবন ও জীবিকা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?