By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে তাগিদ অর্থ উপদেষ্টার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে তাগিদ অর্থ উপদেষ্টার
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে তাগিদ অর্থ উপদেষ্টার

Last updated: 2024/09/11 at 2:46 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : অর্থ, বাণিজ্য,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা সবচেয়ে বেশি জরুরী।
মঙ্গলবার রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ’র (আইসিএবি) উদ্যোগে আয়োজিত ‘২৪ তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, টাকা-পয়সার হিসেব ঠিকমতো না রাখলে একসময় না একসময় ধরা পড়বেনই। তাই এখন থেকেই সতর্ক হোন।
অর্থ উপদেষ্টা বিগত সরকারের আমলে দুর্নীতির দায়ে অভিযুক্তদের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, অতীতে যারা কোনো কিছুই তোয়াক্কা করত না, তাদের অবস্থা এখন আমরা দেখতেই পাচ্ছি। প্রায় সবগুলো ব্যাংকের প্রতিবেদনই আমরা দেখছি। সেখানে প্রকৃত চিত্র উঠে আসে না। তাই দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য সঠিক নিরীক্ষা জরুরি।
ড.সালেহউদ্দিন আহমেদ সমাজে অর্থনৈতিক বৈষম্য দূর করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘সমাজে আকাশ সমান বৈষম্য। অনেক মানুষ আছেন, যারা মাসে একবারও মাংস খেতে পারেন না। যা দুঃখজনক। কিন্তু এটাই বাস্তবতা। এ অবস্থা থেকে আমরা উত্তরণের চেষ্টা করবো।’

তিনি অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য দূর করতে সকলের সমন্বিত সহায়তা ও পরামর্শ কামনা করেন।
অনুষ্ঠানে সেরা বার্ষিক প্রতিবেদন, সমন্বিত প্রতিবেদন ও করপোরেট সুশাসনের জন্য পুরস্কার পেয়েছে ব্যাংক, বিমা ও উৎপাদনসহ মোট ১৩টি খাতের ২২টি প্রতিষ্ঠান। বিজয়ী প্রতিষ্ঠানগুলোকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ এই তিন শ্রেণিতে পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি ড.সালেহউদ্দিন আহমেদ পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও আইসিএবি সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দীন প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় ক্ষতিগ্রস্ত ঝুকিপূর্ণ বাঁধ স্বেচ্ছাশ্রমে মেরামত
Next Article শততম ম্যাচে কেইনের জোড়া গোল, ইংল্যান্ডের জয়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

চীনের বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের

By Janmobhumi Desk 45 minutes ago
খেলাধূলা

সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যা বলছেন আশরাফুল

By Janmobhumi Desk 47 minutes ago
আন্তর্জাতিক

ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান

By Janmobhumi Desk 48 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
অর্থনীতিজাতীয়

এক ঘণ্টা কমিয়ে ব্যাংক লেনদেন ১০টা থেকে ৩টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?