By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ব্যাংকে ঢুকে ১০ লাখ টাকা ছিনতাইকালে যুবককে গণধোলাই
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > চুয়াডাঙ্গা > ব্যাংকে ঢুকে ১০ লাখ টাকা ছিনতাইকালে যুবককে গণধোলাই
চুয়াডাঙ্গাশীর্ষ খবর/ তাজা খবর

ব্যাংকে ঢুকে ১০ লাখ টাকা ছিনতাইকালে যুবককে গণধোলাই

Last updated: 2023/10/06 at 3:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে ১০ লাখ টাকা ছিনতাইকালে উজ্জ্বল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ব্যাংকের ক্যাশ ইনচার্জের কক্ষ টাকা নিয়ে পালানোর সময় ব্যাংকের স্টাফসহ স্থানীয়রা তাকে ধাওয়া দিয়ে আটক করেন। পরে তাকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় ব্যাংকের ম্যানেজার (অপারেশন্স) মোমিনুল হক বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা করেছেন।

অভিযুক্ত উজ্জ্বল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের বড় দুধ পাতিলা গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে।

 আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির আলমডাঙ্গা শাখায় প্রবেশ করেন উজ্জল। সুযোগ বুঝে অতর্কিতভাবে ব্যাংকের শাখার ক্যাশ ইনচার্জের কক্ষে প্রবেশ করে টেবিলের ওপরে থাকা এক হাজার টাকার নোট সম্বলিত ১০টি বান্ডেলে মোট ১০ লাখ টাকা জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ক্যাশে কর্মরত সহকারী অফিসার কায়সার আলম উজ্জ্বলকে টাকা নিয়ে যেতে বাধা দিলে তাকে ভীতি প্রদর্শন ও বল প্রয়োগ করে ধাক্কা দিয়ে টাকা ছিনতাই করে দৌঁড় দেন উজ্জল। সহকারী অফিসার কায়সার আলমসহ অন্যান্য অফিসাররা চিৎকার চেঁচামেচি করলে ইসলামী ব্যাংকে কর্মরত অফিসার ও উপস্থিত গ্রাহকদের সহযোগিতায় তাকে ধাওয়া করে আটক করা হয়। এরপরই ব্যাংকের ম্যানেজার আব্দুল ওয়াদুদ ছিনতাইকারী উজ্জলের হাতে থাকা ১০ লাখ টাকার বান্ডেল হেফাজতে নিয়ে ক্যাশ ইনচার্জ গিয়াস উদ্দিনকে বুঝিয়ে দেন। আটকের পর জিজ্ঞাসাবাদে উজ্জল জানান, তিনি গত ২ আগস্টসহ বিভিন্ন সময়ে এই ব্যাংকে প্রবেশ করে চুরি এবং ছিনতাই করার উদ্দেশ্যে ব্যাংকের সকল কার্যক্রম ও গতিবিধি পর্যবেক্ষণ করে গেছেন। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, উজ্জ্বল পালিয়ে যাওয়ার সময় আটকের পর উত্তেজিত জনতার মারপিটে সামান্য আহত হওয়ায় পুলিশ তাকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদি হাসপাতাল) প্রাথমিক চিকিৎসা দেয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রাজশাহীতে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত, সড়কে চলছে নৌকা
Next Article চারণ কবি রাধাপদের উপর হামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 40 minutes ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 42 minutes ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 43 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

আবাস বদলাচ্ছে উপকূলীয় নদীর মাছ ও জলজ প্রাণী

By জন্মভূমি ডেস্ক 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?