By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ব্রিকসের সদস্য পদ পেল সৌদি, ইরানসহ পাঁচ দেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ব্রিকসের সদস্য পদ পেল সৌদি, ইরানসহ পাঁচ দেশ
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ব্রিকসের সদস্য পদ পেল সৌদি, ইরানসহ পাঁচ দেশ

Last updated: 2024/02/01 at 2:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পাঁচ দেশের সমন্বয়ে গঠিত ব্রিকসের সদস্যসংখ্যা বেড়েছে। নতুন করে আরও পাঁচটি দেশ এ জোটের সদস্যপদ পেয়েছে। দেশগুলো হলো সৌদি আরব, ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া।

বুধবার (৩১ জানুয়ারি) ব্রিকসের সদস্য বাড়ানোর ঘোষণা দেন দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতাবিষয়ক মন্ত্রী নালেদি পান্দর।

এর আগে, গত আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলনে ৬টি দেশকে জোটের পূর্ণ সদস্য হতে আমন্ত্রণ জানানো হয়। দেশ ছয়টির সদস্যপদ চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল। এর মধ্যে আর্জেন্টিনা বাদে অন্য ৫টি দেশ পেল ব্রিকসের সদস্যপদ।

ব্রিকসের আগের পাঁচ সদস্য হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। এখন নতুন ৫টি দেশ সদস্যপদ পাওয়ায় জোটের মোট সদস্য হলো ১০টি দেশ।

এক সংবাদ সম্মেলনে নালেদি পান্দর বলেন, ব্রিকসের সভাপতির পদ আমরা (দক্ষিণ আফ্রিকা) রাশিয়ার কাছে হস্তান্তর করেছি। তার আগে আর্জেন্টিনা, সৌদি আরব, ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া—এই ছয় দেশের পূর্ণ সদস্য হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার এই মন্ত্রী আরও জানান, ব্রিকসের পূর্ণ সদস্য হওয়ার আবেদনপ্রক্রিয়া এগিয়ে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার নবনির্বাচিত প্রেসিডেন্ট জ্যাভিয়ার মিলেই গত শুক্রবার জানান, তার দেশ ব্রিকসের সদস্য হবে না। মূলত পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার জন্য পররাষ্ট্রনীতিতে বাঁকবদল ঘটানোর প্রতিশ্রুতি পূরণে আর্জেন্টিনা ব্রিকসের সঙ্গে ঘনিষ্ঠতা কমাতে চাইছে।

উল্লেখ্য, ২০০৬ সালের জুনে সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের অর্থমন্ত্রীদের এক বৈঠকে ব্রিকস প্রতিষ্ঠিত হয়। ২০১০ সালে এই জোটে যুক্ত হয় দক্ষিণ আফ্রিকা।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 1, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মিয়ানমার জান্তার ওপর ফের যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
Next Article মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯০ অবৈধ অভিবাসী আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

দিঘলীয়ায় যুবদল কর্মী খুন

By জন্মভূমি ডেস্ক 59 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরার,তীব্র ঝাঁকুনিতে কাঁপলো উৎপত্তিস্থল আশাশুনি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

পাকিস্তানের তিন শহরে আফগানিস্তানের ড্রোন হামলা

By Staff Reporter 5 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানকে মোকাবিলায় ‘সুইসাইড স্কোয়াড’ গঠন করছে আফগানিস্তান

By Staff Reporter 5 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানের হামলায় ২২৮ আফগান সেনা নিহত

By Staff Reporter 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?