By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ভারতীয় শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা কড়াকড়ি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ভারতীয় শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা কড়াকড়ি
আন্তর্জাতিক

ভারতীয় শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা কড়াকড়ি

Last updated: 2025/10/07 at 3:11 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্র ভিসানীতি কঠোর করায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ভারতীয় শিক্ষার্থীরা। মাত্র এক বছরের ব্যবধানে বিভিন্ন মার্কিন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শিক্ষার্থীদের হার নাটকীভাবে ভাবে কমে গেছে।
যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট সেশন শুরু হয় আগস্ট থেকে। দেশটির কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, গত আগস্ট মাসে মোট ৩ লাখ ১৩ হাজার ১৩৮ জন বিদেশি শিক্ষার্থী মার্কিন ভিসা পেয়েছেন, যা গত বছর ২০২৪ সালের আগস্টের তুলনায় ১৯ দশমিক ১ শতাংশ কম।
ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের বরাতে জানা গেছে, যেসব দেশের শিক্ষার্থীদের সবচেয়ে কম ভিসা দেওয়া হয়েছে, সেসবের মধ্যে ভারত অন্যতম।
কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫ সালের আগস্টে যত সংখ্যক ভারতীয় শিক্ষার্থীকে ভিসা দেওয়া হয়েছে, তা ২০২৪ সালের আগস্টের তুলনায় গত আগস্টে ৪৪ দশমিক ৫ শতাংশ কম।
ট্রেড কমিশনের তথ্য থেকে আরও জানা গেছে, সব দেশের শিক্ষার্থীদের ভিসা প্রদানের হার কমানো হয়েছে, তবে সেই অনুপাত সমান নয়।
গত আগস্টে ৮৬ হাজার ৬৪৭ জন চীনা শিক্ষার্থীকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। ভিসাপ্রাপ্ত ভারতীয় শিক্ষার্থীদের তুলনায় এই হার দ্বিগুণেরও বেশি।
এছাড়া গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান বন্ধের দাবিতে চলতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
এসব বিক্ষোভে সংশ্লিষ্টতার অভিযোগে হাজার হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোমল্যান্ড সিকিউরিটি। ভিসা বাতিলের শিকার শিক্ষার্থীদের একটি বড় অংশ ভারতীয়।
এর পাশাপাশি ভিসানীতিও কঠোর করেছেন ট্রাম্প। একসময় বিদেশি শিক্ষার্থীরা তাদের নিজ নিজ দেশের মার্কিন কনস্যুলেটে না গিয়েও বাইরে থেকে ভিসার আবেদন করেতে পারতেন।
ট্রাম্প প্রশাসন সেই নীতি বাতিল করে কনস্যুলেটে আবেদন বাধ্যতামূলক করেছে। এইচ-১বি ভিসার ফি-ও অনেক বাড়িয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন।
এটি যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক ভারতীয় ভারতীয় প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের জন্য বড় আঘাত। কারণ এই ভিসার আওতায় প্রতি বছর যেসব বিদেশি প্রকৌশলী ও প্রযুক্তিবিদ যুক্তরাষ্ট্রে যান, তাদের বেশিরভাগই ভারতীয়।
এইচ-১বি ভিসার আওতায় প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ ফি প্রদানের মাধ্যমে মার্কিন বহুজাতিক কোম্পানিগুলো ভারতীয় কর্মীদের নিত। সেই ফি দেড় হাজার থেকে ব্যাপকভাবে বাড়িয়ে ১ লাখ ডলার করেছে ট্রাম্প প্রশাসন।
মার্কিন ভিসানীতি বিশেষজ্ঞদের একাংশের মতে, ট্রাম্প চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চান। তার অংশ হিসেবে ভারতীয় শিক্ষার্থীদের ভিসা কমিয়ে চীনা শিক্ষার্থীদের ভিসার পরিমাণ বাড়িয়েছে তার নেতৃত্বাধীন প্রশাসন।

জন্মভূমি ডেস্ক October 7, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ট্রাইব্যুনাল আইন সংশোধন: বন্ধ হল শেখ হাসিনার নির্বাচন করার পথ
Next Article ছক্কা হাঁকানোয় রেকর্ড: পাকিস্তানের পরেই বাংলাদেশ, ভারত কোথায়
আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 15 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত

By Staff Reporter 21 hours ago
আন্তর্জাতিক

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত

By Staff Reporter 21 hours ago
আন্তর্জাতিক

দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার

By Staff Reporter 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?