By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ভারতীয় ৩টিই রাফাল ফাইটার জেটসহ ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ভারতীয় ৩টিই রাফাল ফাইটার জেটসহ ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি
আন্তর্জাতিক

ভারতীয় ৩টিই রাফাল ফাইটার জেটসহ ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি

Last updated: 2025/05/07 at 2:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। ভূপাতিত এসব ভারতীয় যুদ্ধবিমানের ৩টিই ভারতীয় বিমান বাহিনীর রাফাল ফাইটার জেট।
এছাড়া পাকিস্তানের হামলায় ভারতীয় একটি এসইউ-৩০ যুদ্ধবিমানও ভূপাতিত হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বুধবার (৭ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।
সংবাদমাধ্যমটি বলছে, ভারত পাকিস্তানের অভ্যন্তরে একাধিক হামলা চালানোর পর পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন।
তিনি উল্লেখ করেছেন, সমস্ত ভারতীয় বিমান তাদের আকাশসীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে।
পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্রের মতে, কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বর্তমানে তীব্র গুলি বিনিময় চলছে। তিনি আরও নিশ্চিত করেছেন, পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) সমস্ত বিমান নিরাপদ রয়েছে।
এদিকে পাকিস্তানের বেশ কয়েকটি নিরাপত্তা সূত্র জিও নিউজকে জানিয়েছে, পাকিস্তানের হামলায় ভূপাতিত ভারতীয় বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল ফাইটার জেট, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০ যুদ্ধবিমান রয়েছে।
অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও নিশ্চিত করেছেন যে, ভারতের সাম্প্রতিক সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।
জিও নিউজের সাথে কথা বলতে গিয়ে পাক এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারতীয় বাহিনীর আক্রমণের তীব্র ও নির্ভুল জবাব দেওয়ার সময় পাকিস্তান তাদের প্রতিশোধমূলক পদক্ষেপে শীর্ষস্থান অর্জন করেছে।
তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ়ভাবে কাজ করেছে।
এছাড়া পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারও বলেছেন, পাকিস্তানি বাহিনী পাঁচটি ভারতীয় বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করেছে এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর শত্রুদের সামরিক পোস্টও ধ্বংস করেছে।
তিনি বলেন, ভারত জবাবদিহিতা এড়িয়ে গেছে এবং প্রতিশোধ নেওয়ার ব্যর্থ চেষ্টার পর তারা পালিয়ে গেছে। তিনি আরও বলেন, ভারতীয় আক্রমণের ক্ষয়ক্ষতির বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে।
এদিকে মসজিদ, নারী ও শিশুদের লক্ষ্যবস্তু করার নিন্দা জানিয়েছেন তথ্যমন্ত্রী তারার। শত্রুর এই ধরনের কর্মকাণ্ডকে তিনি কাপুরুষোচিত বলেও অভিহিত করেছেন।
এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটকের কথা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। অন্যদিকে ভারতীয় যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 7, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলায় ৭০ জন নিহতের দাবি ভারতের
Next Article সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়ে পালাল ভারতীয় সেনারা, দাবি পাকিস্তানের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজান : ফজিলত ও করণীয়

By Correspondent 2 hours ago
সাতক্ষীরা

সুন্দরবনে ১লা মার্চ থেকে কাঁকড়া আহরণে অনুমতি পাবে আহরণকারীরা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

আজ ‌আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

By Correspondent 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

পাকিস্তানে বিস্ফোরণের জেরে ভবনধস, কমপক্ষে ১৬ জন নিহত

By Staff Reporter 21 hours ago
আন্তর্জাতিক

মিসরে বড় সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত

By Staff Reporter 21 hours ago
আন্তর্জাতিক

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ব্রিটেন

By Staff Reporter 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?