By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ‘ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন’, বাংলাদেশ নিয়ে ইতিবাচক আইসিসি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ‘ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন’, বাংলাদেশ নিয়ে ইতিবাচক আইসিসি
খেলাধূলা

‘ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন’, বাংলাদেশ নিয়ে ইতিবাচক আইসিসি

Last updated: 2026/01/07 at 1:59 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়ে আইসিসি বরাবর আবেদন করেছিল বাংলাদেশ। এ ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ বুধবার (০৭ জানুয়ারি) বেলা পৌনে একটার দিকে প্রকাশিত বিসিবির এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আইসিসি।
একই সঙ্গে বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির দেওয়া মতামত ও পরামর্শ স্বাগত জানানো হবে এবং সেগুলো যথাযথভাবে বিবেচনায় নেওয়া হবে।
বিসিবি আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের একটি অংশে প্রকাশিত কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে—এই বিষয়ে বিসিবিকে নাকি আইসিসির পক্ষ থেকে চূড়ান্ত সতর্কবার্তা বা আলটিমেটাম দেওয়া হয়েছে। তবে এসব দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং আইসিসির সঙ্গে বিসিবির যোগাযোগের প্রকৃতি বা বিষয়বস্তুর সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় বলে স্পষ্ট করেছে বোর্ড।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি ও সংশ্লিষ্ট ইভেন্ট কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক, সহযোগিতামূলক ও পেশাদার সম্পর্ক বজায় রেখে আলোচনা চালিয়ে যাবে, যাতে একটি বাস্তবসম্মত ও সৌহার্দ্যপূর্ণ সমাধানে পৌঁছানো যায় এবং টুর্নামেন্টে দলের অংশগ্রহণ নির্বিঘ্ন ও সফল হয়।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা, সুরক্ষা ও সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে বিসিবি দৃঢ় অবস্থানে রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার বিসিবি ও আইসিসির মধ্যকার ভার্চুয়াল বৈঠক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তাদের প্রতিবেদনে দাবি করা হয়, নিরাপত্তা শঙ্কায় ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ খেলার অনুরোধ প্রত্যাখ্যান করার কথা বিসিবিকে জানিয়েছে আইসিসি। তারা বাংলাদেশ বোর্ডকে বলেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতে যেতে হবে অথবা পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়তে হবে।

জন্মভূমি ডেস্ক January 7, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article উত্তরাঞ্চলের ৯ জেলায় যাচ্ছেন তারেক রহমান, নিরাপত্তা চেয়ে চিঠি
Next Article শীতে কাঁপছে দেশ, শৈত্যপ্রবাহের কবলে ৪৪ জেলা
আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
আন্তর্জাতিক

ট্রাম্পকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী: ‘এ যুদ্ধ আপনার নয়’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
আন্তর্জাতিক

ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

নেইমারদের বিশ্বকাপ দলে জায়গা নিয়ে ব্রাজিল রাষ্ট্রপতির কড়া বার্তা

By Online Desk 10 hours ago
খেলাধূলা

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago
খেলাধূলা

রুদ্ধশ্বাস জয়ে লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?