By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভারতের গণমাধ্যমে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানকে জড়িয়ে গুজব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ভারতের গণমাধ্যমে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানকে জড়িয়ে গুজব
আন্তর্জাতিক

ভারতের গণমাধ্যমে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানকে জড়িয়ে গুজব

Last updated: 2025/05/04 at 4:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ভারতীয় সংবাদমাধ্যম ‘আজতক বাংলা’ বাংলাদেশের একটি সরকারি অনুষ্ঠানের ছবি বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে। এতে বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে জড়িয়ে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে।
শনিবার (৩ মে) প্রকাশিত ‘আজতক বাংলা’র এক ভিডিও প্রতিবেদনে দাবি করা হয়, ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যারা হাত মেলাচ্ছেন, তারা সেনাবাহিনীর কর্মকর্তা। তবে প্রতিবেদনের উপস্থাপক বলেন, তাদের পোশাক দেখে মনে হচ্ছে না তারা বাংলাদেশের সেনা। এমনকি তিনি প্রশ্ন তোলেন—‘এরা কি তাহলে অন্য কোনো দেশের সেনা কর্মকর্তা? তাহলে বাংলাদেশে কী করছেন? এরা কি পাকিস্তানি সেনা?’
তবে এই দাবি ভিত্তিহীন প্রমাণ হয়েছে ফ্যাক্টচেকিং সংস্থা রিউমর স্ক্যানারের অনুসন্ধানে। প্রতিষ্ঠানটি জানায়, ওই ছবিতে থাকা ব্যক্তিরা পাকিস্তানি তো নয়ই, এমনকি সেনাবাহিনীর কেউও নন। তারা সবাই বাংলাদেশ পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তা।
রিউমর স্ক্যানার আরও জানায়, এই ছবি ২৯ এপ্রিল, ২০২৫ তারিখে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানের সময় তোলা। ছবিতে যাদের ড. ইউনূসের সঙ্গে দেখা যাচ্ছে, তাদের একজন হলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল আইজিপি মো. ছিবগাত উল্লাহ, যিনি ওই অনুষ্ঠানে পদক গ্রহণ করেন।
পুলিশের সদর দফতরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর বলেন, ‘ছবিতে যারা আছেন, তারা সবাই বাংলাদেশ পুলিশের সদস্য। এটি আমাদের আনুষ্ঠানিক ইউনিফর্ম, যেটিকে সামার টিউনিক বলা হয়। পুলিশ সপ্তাহে আমরা সাধারণত এই পোশাক পরে থাকি।’
তার কথায় স্পষ্ট হয়, ড. ইউনূসের পাশে যাদের দেখা গেছে, তাদের পোশাক পুলিশের উৎসবকালীন বিশেষ পোশাক, যা সেনাবাহিনীর সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নয়।
রিউমর স্ক্যানারের মতে— ভারতীয় গণমাধ্যমে প্রচারিত তথ্য পুরোপুরি বিভ্রান্তিকর এবং অসত্য। একটি আনুষ্ঠানিক ও প্রামাণ্য সরকারি ছবিকে ভিন্ন প্রসঙ্গে তুলে ধরে, তারা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মিথ্যা সম্পর্ক দাঁড় করানোর চেষ্টা করেছে।
ভারতীয় মিডিয়ার এমন কাণ্ড-জ্ঞানহীন প্রচারনায় সংশ্লিষ্ট মহলে ক্ষোভ তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, এমন ভুয়া তথ্য আঞ্চলিক সম্পর্কে অযথা উত্তেজনা বাড়াতে পারে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে বিডিএসএনইউ’র বিক্ষোভ ও সমাবেশ
Next Article গণমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ অনেকটাই কমে গেছে : নাহিদ ইসলাম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

চীনের বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের

By Janmobhumi Desk 55 minutes ago
খেলাধূলা

সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যা বলছেন আশরাফুল

By Janmobhumi Desk 57 minutes ago
আন্তর্জাতিক

ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান

By Janmobhumi Desk 58 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান

By Janmobhumi Desk 58 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

By Tanvir 23 hours ago
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

By Tanvir 23 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?