By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভারতের ট্রান্সসিপমেনট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না: বাণিজ্য উপদেষ্টা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ভারতের ট্রান্সসিপমেনট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না: বাণিজ্য উপদেষ্টা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ভারতের ট্রান্সসিপমেনট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না: বাণিজ্য উপদেষ্টা

Last updated: 2025/04/10 at 2:41 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 12 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, হঠাৎ করে ট্রান্সসিপমেনট বাতিল করেছে ভারত। তবে এতে বাংলাদেশের সমস্যা হবে না। নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করা হবে। বাণিজ্যিক সক্ষমতা বাড়ানো হবে।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সচিবালয়ে ভারতের ট্রান্সসিপমেনট বাতিল নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার ব্যবস্থা গতকাল মঙ্গলবার বাতিল করেছে ভারত।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, ‘এটা (ট্রান্সশিপমেন্ট বাতিল) আমাদের ওপর হঠাৎ করে আরোপিত হয়েছে। সাথে সাথেই আমাদের সকল অংশীজন নিয়ে গতকাল আমি মিটিং করেছি। ইনশাআল্লাহ, এটাতে আমরা কোনো সমস্যাবোধ করছি না। আমাদের নিজস্ব সক্ষমতা, প্রতিযোগিতার সক্ষমতায় যাতে কোনো ঘাটতি না হয় এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যাতে যোগাযোগের কোনো ঘাটতি না পড়ে- সেক্ষেত্রে আমরা সব ব্যবস্থা নিচ্ছি, আমি আশা করি ইনশাআল্লাহ, এটা আমরা উতরে যাব।’
কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে- এ বিষয়ে তিনি বলেন, ‘আমি এই মুহূর্তে আপনার সঙ্গে শেয়ার করবো না। প্রতিযোগিতায় আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে, সেগুলো কিছু কাঠামোগত, কিছু খরচের দিক থেকে- সব জিনিস সমন্বয় করে আমরা সক্ষমতা বৃদ্ধি করবো। আমি এখানে কোনো সমস্যা দেখছি না।’
এটা নিয়ে আপনারা ভারতকে কোনো চিঠি দেবেন কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমরা এই মুহূর্তে বিবেচনা করছি না।’
ভারতের ট্রান্সশিপমেন্টের সুবিধায় কী পরিমাণ পণ্য রপ্তানি হয়- জানতে চাইলে শেখ বশির উদ্দীন বলেন, ‘আমাদের এখান থেকে ৪০ থেকে ৫০ হাজার টনের মতো ম্যাটেরিয়াল সড়কপথে এখান থেকে ভারতের বিভিন্ন বন্দর বিশেষ করে দিল্লি, কলকাতা বন্দরের মাধ্যমে রপ্তানি হতো। আমরা আশা করি এই ম্যাটেরিয়ালগুলো বহনের জন্য নিজেদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এ সমস্যা অতিদ্রুত সমাধান করবো ইনশাআল্লাহ। সাধারণত ইউরোপিয়ান দেশগুলোতে পণ্যগুলো যেত।’
যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিতের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘আলহামদুলিল্লাহ ভেরি গুড। আমাদের বাণিজ্যের মধ্যে স্থিরতা দেখা দেবে।’
তিনি বলেন, ‘গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসটিআরের প্রতিনিধিদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে অনলাইনে। আমরা আমাদের কর্ম সমষ্টিগুলো নিয়ে কাজ করছি। যখন সম্ভব আমরা দ্রুত যুক্তরাষ্ট্রে নিজেরাও যাবো, গিয়ে আমরা আমাদের অবস্থান তুলে ধরবো।’
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘স্থগিতাদেশ তো সাময়িক সময়ের জন্য। এ বিষয়ে আমাদের দীর্ঘমেয়াদে করণীয় আছে, তাদের আকাঙ্ক্ষা তো শেষ হয়ে যায়নি। সেই আকাঙ্ক্ষাগুলোকে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের ওপর ভিত্তি করে কতটুকু করতে পারবো- সেই বিষয়গুলো বিশ্লেষণ করছি এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেবো।’
তিনি বলেন, ‘মূল আকাঙ্ক্ষা হচ্ছে বাণিজ্য ঘাটতি কীভাবে সমন্বয় করা। আমরা সেই পরিপ্রেক্ষিতেই কাজ করছি।’

সিনিয়র করেস্পন্ডেন্ট April 10, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রূপসায় ব্রিজের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
Next Article সুন্দরবনে ডাকাতদের কবল থেকে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 7 hours ago
জাতীয়

আবু সাঈদ হত্যা মামলার রায়: ৩০ আসামির কার কী সাজা

By Tanvir 7 hours ago
জাতীয়

পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফুয়েল পাস

By Tanvir 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?