By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভারতের মনিপুরে সেনা মোতায়েনের পরেও চলছে সহিংসতা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ভারতের মনিপুরে সেনা মোতায়েনের পরেও চলছে সহিংসতা
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ভারতের মনিপুরে সেনা মোতায়েনের পরেও চলছে সহিংসতা

Last updated: 2023/05/08 at 2:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সম্প্রতি ভারতের দুর্গম উত্তর-পূর্বাঞ্চলীয় মনিপুর রাজ্যে জাতিগত সহিংসতা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানের কর্তৃপক্ষ মোতায়েন করে সেনাবাহিনী। এরপরও ফের শুরু হয়েছে সংঘর্ষ। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে এসব তথ্য।

গত বুধবার একটি উপজাতি গোষ্ঠীর প্রতিবাদ মিছিল সহিংস রূপ নিলে মনিপুর রাজ্যে কয়েক হাজার সেনাসদস্য পাঠানো হয়। তবে, শুক্রবার রাতে নতুন করে আরেক দফা সহিংসতার পর এখনও পরিস্থিতি বেশ উত্তপ্ত। সেদিন দাঙ্গায় জড়িত লোকজন থানা আক্রমণ করে অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে গেছে, পুলিশের একজন শীর্ষ কর্মকর্তার এমন অভিযোগের কয়েক ঘণ্টা পরেই শুরু হয় সহিংসতা।

এরপর সহিংসতা দমনে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। একইসঙ্গে পরিস্থিতি সামলাতে  আইনশৃঙ্খলা বাহিনীকে সহিংসতা সৃষ্টিকারীদের দেখামাত্র গুলির নির্দেশনা দেয়।

মনিপুরের রাজধানী ইম্ফল এবং চুরাচান্দপুর জেলার হাসপাতালগুলোর মর্গের হিসাব অনুযায়ী সহিংসতায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে।

মনিপুর সরকারের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং সাংবাদিকদের জানান, ১৮ থেকে ২০ জনের মৃত্যুর বিষয়টি জানা গেছে। তবে, এই মৃত্যু সাম্প্রতিক সহিংসতার কারণে, নাকি অন্য কোনো ঘটনায় হয়েছে, সে বিষয়ে অনুসন্ধান চলছে।

কুলদীপ সিং বলেন, ‘প্রায় ১০০ লোক আহত হয়েছে ও তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, ৫০০’র বেশি বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে গত কয়েকদিনে এবং বেশ কিছু গাড়িতেও আগুন দেওয়া হয়েছে।

মনিপুর পুলিশের মহাপরিচালক পি দঙ্গেল জানান, সহিংসতায় জড়িত লোকজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সাংবাদিকদের দঙ্গেল বলেন, ‘আমরা সেনাবাহিনীকে সহিংসতায় জর্জরিত এলাকাগুলোতে অগ্রসর হওয়ার জন্য বলেছি এবং যে কেউ সহিংসতায় জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছি।’

রাজ্যটিতে ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে তথ্য আদানপ্রদান বাধাগ্রস্ত হচ্ছে, আর এ কারণে সহিংসতার খবরগুলো আসছে বিক্ষিপ্তভাবে।

পার্শ্ববর্তী নাগাল্যান্ড রাজ্যের ভারতীয় সেনা ইউনিটের দেওয়া তথ্য থেকে জানা যায়, ১৩ হাজার লোক সহিংসতা থেকে বাঁচতে আশ্রয় প্রার্থনা করেছে।

বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনী রাজধানী ইম্ফলে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে। সকাল-সন্ধ্যা কারফিউয়ের কারণে সেখানে পুড়ে যাওয়া খালি গাড়িগুলোকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।

এদিকে, প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যটিতে সড়ক ও আকাশপথে আরও সৈন্য পাঠানো হচ্ছে।

মনিপুর রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠ মেইতেই জাতিগোষ্ঠীর লোকজন তফসিলভুক্তির জন্য আন্দোলন করে আসছিল। তবে, আরেকটি জাতিগোষ্ঠী এই উদ্যোগের বিরোধিতা করে।

ভারতে ঐতিহাসিকভাবে অসমতা ও বৈষম্য দূর করতে গ্রামসভা থেকে শুরু করে পার্লামেন্ট সদস্য নির্বাচনে এবং সরকারি চাকরি ও কলেজে ভর্তির জন্য সরকারিভাবে স্বীকৃত উপজাতি কোটায় কিছু ফাঁকা আসন রাখা হয়।

গতমাসে মনিপুর হাইকোর্ট মেইতেই জনগোষ্ঠীর আবেদন বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি নির্দেশ দেয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 8, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সরকার চায় কৃষক তার ফসলের ভালো দাম পাক : খাদ্যমন্ত্রী
Next Article ডেঙ্গুমুক্ত থাকতে হলে সবাইকে সজাগ হতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

যশোরে ইয়াবা ও ১৯ লাখ টাকাসহ মাদককারবারী আটক

By জন্মভূমি ডেস্ক 13 minutes ago
কুষ্টিয়া

খোকসায় কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১৫

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 18 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?