By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ভারতের সাবেক এমএলএসহ তিনজনকে গুলি করে হত্যা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ভারতের সাবেক এমএলএসহ তিনজনকে গুলি করে হত্যা
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ভারতের সাবেক এমএলএসহ তিনজনকে গুলি করে হত্যা

Last updated: 2024/02/26 at 3:11 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ভারতের রাজনৈতিক দল হরিয়ানা ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের (আইএনডিএল) প্রেসিডেন্ট এবং সাবেক এমএলএ নাফে সিং রাথিসহ তিনজনকে গুলি করে হত্যা করেছেন এক বন্দুকধারী।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার গাড়িতে অতর্কিত হামলা চালান ওই বন্দুকধারী। এতে গাড়িতে থাকা তিনজন নিহত হন। আর গুরুতর আহত হন দুজন। আহতদের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ওই বন্দুকধারী একটি গাড়িতে করে এসে নাফে সিং রাথিকে বহনকারী গাড়িতে গুলি ছোড়া শুরু করেন। বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে তিনি পালিয়ে যান।

আহতদের দ্রুত নিকটবর্তী ব্রাহম শক্তি সঞ্জিবানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পরই সাবেক এমএলএকে মৃত ঘোষণা করা হয়।

আইএনডিএল মিডিয়া সেলের প্রধান রাকেস সিং নিশ্চিত করেছেন, নাফে সিং রাথি গুলিতে প্রাণ হারিয়েছেন।

নাফে সিং বাহাদুরগড়ের এমএলএ ছিলেন। সেখানেই এই গুলির ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই সেখানে গেছেন আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা এখন সিসিটিভি ফুটেজ থেকে হত্যাকারীকে শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

গ্যাংস্টার লরেন্স বিসনই এবং তার কাছের লোক কালা জাথেদিকে এই হত্যাকাণ্ডের জন্য সন্দেহ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সম্পতির দ্বন্দ্ব নিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

নাফে সিং হরিয়ানার রাজনৈতিক অঙ্গনে খুবই পরিচিত ব্যক্তি ছিলেন। তিনি দুইবার রাজ্যটির আইনসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 26, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাবা হারলেন চিত্রনায়িকা পপি
Next Article রূপসায় কার্বন ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ১০ দেশে ফ্লাইট বাতিল করেছে তার্কিশ এয়ার

By Staff Reporter 22 minutes ago
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ছয় দেশে ইরানের হামলা

By Staff Reporter 22 minutes ago
আন্তর্জাতিক

ইরানের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

By Staff Reporter 24 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ১০ দেশে ফ্লাইট বাতিল করেছে তার্কিশ এয়ার

By Staff Reporter 22 minutes ago
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ছয় দেশে ইরানের হামলা

By Staff Reporter 23 minutes ago
আন্তর্জাতিক

ইরানের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

By Staff Reporter 24 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?