By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ভারতে আবার দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ভারতে আবার দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ভারতে আবার দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ

Last updated: 2023/06/25 at 12:29 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ভারতে আবারও দুই ট্রেনের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় দুটি মালবাহী ট্রেনের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে সজোরে ধাক্কা দেয় একটি চলন্ত মালবাহী ট্রেন।

এতে চলন্ত ট্রেনটির ইঞ্জিন উঠে যায় দাঁড়িয়ে থাকা ট্রেনের ওপর। যা কয়েক সপ্তাহ আগে বালেশ্বরের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার স্মৃতি ফিরিয়ে দিয়েছে। খবর আনন্দবাজারের

রবিবার সকালে বাঁকুড়ার ওন্দা স্টেশনের লুপ লাইনে বিষ্ণুপুরের দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল একটি মালবাহী ট্রেন। বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিকে যাওয়া অন্য একটি মালবাহী সেই লুপ লাইনে ঢুকে পড়ে। দাঁড়িয়ে থাকা ট্রেনটির পেছনে সজোরে ধাক্কা মারে চলন্ত ট্রেনটি। এতে মালবাহী ট্রেনটির গতি বেশি থাকায় তার ইঞ্জিন অপর ট্রেনটির ওপরে উঠে যায়। ফলে দুমড়ে মুচড়ে যায় একাধিক বগি। দুই ট্রেনের ১২টি বগি লাইনচ্যুত হয়েছে।

দুটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের শব্দে রবিবার ভোরবেলা ঘুম ভাঙে স্থানীয়দের। দুর্ঘটনাস্থলে ভিড় জমে যায়। স্থানীয়রা এগিয়ে এসে ট্রেনের মধ্যে আটকে পড়া চালকদের উদ্ধার করে।

ভারতীয় রেল সূত্রে জানা গেছে, মালবাহী এক ট্রেন চালকের সামান্য আঘাত লেগেছে।

এই দুর্ঘটনার জেরে ছিঁড়েছে ওভারহেড তার। ফলে আদ্রা-খড়্গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের সিনিয়র ডিভিশনার সেফ্টি অফিসার দিবাকর মাঝি ঘটনাস্থলে গেছেন।

তিনি বলেন, একটি ট্রেন দাঁড়িয়ে ছিল, আর একটি ট্রেন এসে তাতে ধাক্কা মারে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সিগন্যালের ত্রুটি ছিল কি না, তা তদন্তের পরেই জানা যাবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 25, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বঙ্গবন্ধুর সমাধিতে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটির শ্রদ্ধা ও প্রথম সভা
Next Article মণিরামপুরে হরিহরনগরে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

যশোরে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 16 seconds ago
খুলনা

সুন্দরবনে নির্বিচারে নিধন হচ্ছে পারসের পোনা

By জন্মভূমি ডেস্ক 23 minutes ago
আন্তর্জাতিক

শীর্ষ নেতা বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে আছে গাজার সাবেক নিয়ন্ত্রক গোষ্ঠী

By Staff Reporter 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

শীর্ষ নেতা বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে আছে গাজার সাবেক নিয়ন্ত্রক গোষ্ঠী

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

নেপালে নদীতে বাস উল্টে পড়ে ১৮ জন নিহত

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

ইরানে ফের শুরু হয়েছে জেন-জি বিক্ষোভ

By Staff Reporter 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?