By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভারতে চলন্ত বাসে আগুন, নিহত ২৫
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ভারতে চলন্ত বাসে আগুন, নিহত ২৫
আন্তর্জাতিক

ভারতে চলন্ত বাসে আগুন, নিহত ২৫

Last updated: 2025/10/24 at 5:27 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে আলজাজিরা জানায়, কুর্নুলের চিন্নাটেকুরে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি চলন্ত যাত্রীবাহী বাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আগুন ধরে যায়।
প্রায় ৪৪ জন যাত্রী নিয়ে বাসটি তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ এবং কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের মধ্যে যাচ্ছিল। আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
পুলিশের তথ্যমতে, বেসরকারি মালিকানাধীন বাসটি ৪৪ নম্বর জাতীয় মহাসড়ক ধরে দ্রুতগতিতে যাচ্ছিল। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের সামনের অংশে আটকে যায়। এরপর অল্প কিছু দূর যাওয়ার মধ্যেই বাসে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বাসের বেশির ভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর বাসের দরজা আটকে যাওয়ায় কিছু লোক জানালা ভেঙে বেরিয়ে প্রাণ বাঁচান, তবে অনেকেই বাসের ভেতর থেকে বের হতে পারেননি।
স্থানীয় কিছু লোকজন যাত্রীদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন এবং খবর দেন ফায়ার সার্ভিসকেও। কিন্তু ততক্ষণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, বাসটি প্রায় আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পুলিশ জানিয়েছে, মৃতদের অনেকের দেহ এতটাই পুড়ে যায়– তাদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে। আহতদের কুর্নুল সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তার সন্ধানে তল্লাশি চলছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে, সকাল পর্যন্ত উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযান অব্যাহত ছিল।
ডিআইজি কোয়া প্রবীণ বলেন, বাসের ভেতরে থাকা দাহ্য পদার্থ অনেকের মৃত্যুর কারণ হতে পারে। বাসের জ্বালানি ট্যাঙ্কটি অক্ষত ছিল, তবে এ ধরনের অগ্নিকাণ্ড প্রতিরোধে গাড়িটিতে পর্যাপ্ত সুরক্ষার অভাব ছিল।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নায়ডু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সরকারি সফরে তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মুখ্যসচিবসহ শীর্ষ কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ তদারকির নির্দেশ দিয়েছেন। আহতদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে চন্দ্রবাবু নায়ডু লিখেন, ‘অন্ধ্রপ্রদেশের কুর্নুলে বাসে আগুন লেগে মৃত্যুর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

জন্মভূমি ডেস্ক October 24, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যমুনায় যেতে চান প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা, শাহবাগে আটকে দিলো পুলিশ
Next Article নারী বিশ্বকাপের সেমিফাইনালের চার দল চূড়ান্ত
আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
আন্তর্জাতিক

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

By Tanvir 13 hours ago
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বাছাইয়ে বেশি সময় নেওয়া হবে না : ইরান

By Tanvir 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?