By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভারতে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ভারতে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ভারতে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬

Last updated: 2024/11/05 at 7:29 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : ভারতের উত্তরাখণ্ডের রামনগরের কাছে বাস খাদে পড়ে কমপক্ষে ২৩ জন মারা গেছেন বলে জানা গিয়েছিল। এখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৬ জনে। সোমবার একজন সরকারি কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

উত্তরাখণ্ড রাজ্যের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দীপক রাওয়াত সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত ৩৬ জন নিহতের খবর নিশ্চিত করা হয়েছে।’ গুরুতর আহত তিনজনকে হেলিকপ্টার ব্যবহার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বাসটি গারোয়াল থেকে কুমায়ুন যাচ্ছিল, পথে মারচুলার কাছে ২০০ ফিট গভীর খাদে পড়ে যায়। পুলিশ ও জেলা বিপর্যয় মোকাবেলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। সরকারি উদ্ধারকারী দলগুলো যে ছবিগুলো প্রকাশ করেছে, তাতে দেখা গেছে, খাদে বাসের বিধ্বস্ত ধ্বংসাবশেষ পড়ে আছে।

গাড়ির সামনের দিকটা প্রায় ধ্বংস হয়ে গেছে। স্বেচ্ছাসেবকরাও আহতদের বের করতে সাহায্য করছে। মৃতদেহগুলো বের করে একটি ট্রাকের পেছনে রাখা হচ্ছে। পাহাড়ি হিমালয় অঞ্চলের রাস্তায় সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা হয়ে পড়েছে।

বেশির ভাগ ক্ষেত্রেই খারাপ রক্ষণাবেক্ষণ এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে এমন দুর্ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সড়ক দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মোদির কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, হতাহতদের পরিবারকে সহায়তা প্রদান করা হবে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বলেছেন, সরকারি কর্মকর্তাদের উদ্ধার ও ত্রাণের কাজে আরো গতি আনতে বলা হয়েছে। তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেছেন, ‘খুবই দুর্ভাগ্যজনক দুর্ঘটনা।

আলমোরা জেলার মারচুলার কাছে এই দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে। জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ চালায়।’ নিহতদের পরিবারকে চার লাখ টাকা ও আহতদের এক লাখ টাকা দেওয়া হবে। ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ১০ জেলা ও মহানগরে বিএনপির কমিটি ঘোষণা
Next Article প্রধান উপদেষ্টাকে কাজের অগ্রগতি জানালেন সংস্কার কমিশন প্রধানরা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
আন্তর্জাতিক

কোন দেশের ওপর ভরসা করা যায় নতুন করে ভাববে আমিরাত

By Tanvir 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?