By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভারতে শিশুর দেহে বার্ড ফ্লু শনাক্ত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ভারতে শিশুর দেহে বার্ড ফ্লু শনাক্ত
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ভারতে শিশুর দেহে বার্ড ফ্লু শনাক্ত

Last updated: 2024/06/12 at 5:16 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে এক শিশুর দেহে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর হিন্দুস্তান টাইমসের।

ডব্লিউএইচও জানায়, শনাক্ত হওয়া ভাইরাসটির ধরন ‘এইচ৯এন২’। আক্রান্ত শিশুটির বয়স চার বছর। সে ভারতের দ্বিতীয়জন হিসেবে ভাইরাসটির এ ধরনে আক্রান্ত হলো। এর আগে ২০১৯ সালে দেশটিতে প্রথমবারের মতো মানুষের দেহে ভাইরাসটির এ ধরন শনাক্ত হয়েছিল।

ভাইরাসটিতে আক্রান্ত শিশুটির হাল জানাতে গিয়ে ডব্লিউএইচও বলে, শিশুটি তীব্র শ্বাসকষ্ট, জ্বর ও পাকস্থলির সমস্যায় ভোগে। তার অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটির অবস্থা এতই নাজুক হয়ে পড়ে যে তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। সে প্রায় তিন মাস হাসপাতালে চিকিৎসাধীন থেকে বাড়ি ফেরার ছাড়পত্র পায়। এ ঘটনাটি গত ফেব্রুয়ারি মাসের বলেও জানায় ডব্লিউএইচও।

খবর পেয়ে শিশুটির ব্যাপারে খোঁজ নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা কেস স্টাডি শুরু করে। জানা যায়, আক্রান্ত শিশুটির বাড়ির আশপাশে হাঁস-মুরগি আছে। এসবের সংস্পর্শে ছিল শিশুটি। তার পরিবারের লোকজনও এসব প্রাণির সংস্পর্শে আসে। তবে অন্য কারও দেহে ভাইরাসটির অস্তিত্ব মেলেনি।

এ মাসের শুরুতে ডব্লিউএইচও মেক্সিকোতে বার্ড ফ্লু ভাইরাসের নতুন ধরনে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর জানায়। আক্রান্ত ব্যক্তির দেহে ‘এইচ৫এন২’ ধরন সংক্রমিত হয়েছিল। বিশ্বে প্রথমবারের মতো মানুষের দেহে ধরনটি শনাক্ত হয় এবং আক্রান্ত ব্যক্তি মারা যান।

৬ জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত ২৪ এপ্রিল ৫৯ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান। তার জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও বমি বমি ভাবের লক্ষণ ছিল। তার অবস্থা খুব শোচনীয় হয়ে পড়ে। এতে তিন সপ্তাহ ধরে তিনি শয্যাশায়ী ছিলেন।

মারা যাওয়া ব্যক্তি আগে থেকে অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন। মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ দাবি করেছে। তারা বলছে, ওই ব্যক্তি কিডনি রোগ, টাইপ-২ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

আরেকটি তথ্য সংশ্লিষ্টদের ভাবিয়ে তুলেছে। ওই ব্যক্তির সরাসরি খামার বা অন্য প্রাণির সংস্পর্শে আসার ইতিহাস নেই। এতে ভাইরাসের উৎস খোঁজা আরও জটিল হয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ তার বাড়ির আশপাশের খামার নজরদারিতে রেখেছে। ওই এলাকার গবাদিপশু-পাখি এবং মানুষের মধ্যে ভাইরাসটির উপস্থিতি আছে কি না তা যাচাইয়ের চেষ্টা চলছে।

এর আগেও মেক্সিকোর খামারগুলোতে ‘এইচ৫এন২’ ধরনের সংক্রমণ দেখা গেছে। তবে কোনো মানুষের এতে আক্রান্ত হওয়ার ঘটনা এটিই ছিল প্রথম।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দেশের মানুষ অভাব অনটনে আছেন : মোংলায় এ্যানি
Next Article বিদ্যুতের প্রিপেইড মিটারে ভোগান্তি : বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

শ্যামনগর হাটে-বাজারে ভেজাল , বিপাকে কৃষকরা

By জন্মভূমি ডেস্ক 21 minutes ago
সাতক্ষীরা

শ্যামনগরে,অকাল গর্ভপাত ও জরায়ু সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ‌উপকূলের নারীরা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

প্লাস্টিক ও বায়ু দূষণের ঝুঁকিতে সুন্দরবন এবং বঙ্গোপসাগর

By Correspondent 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিক

‘ইরানে সরকার পরিবর্তনের নেপথ্যে তেলের নিয়ন্ত্রণই যুক্তরাষ্ট্রের লক্ষ্য’

By Tanvir 13 hours ago
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্রকে সিসিলি ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো না ইতালি

By Tanvir 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?