By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ভারত তাদের নীতিতে চলবে, আমাদের নির্বাচন আমাদের মতো
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ভারত তাদের নীতিতে চলবে, আমাদের নির্বাচন আমাদের মতো
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ভারত তাদের নীতিতে চলবে, আমাদের নির্বাচন আমাদের মতো

Last updated: 2023/06/21 at 1:59 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারতের ভূমিকার ব্যাপারে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত তাদের নীতিতে চলে। আর আমাদের দেশের নির্বাচন সংবিধান ও আইন অনুযায়ী যথাসময়ে হবে।

বুধবার (২১ জুন) দুপুরে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। সুইজারল্যান্ড ও কাতার সফর সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নির্বাচনে ভারতের অবস্থান সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ভারত একটি স্বাধীন দেশ। তারা কী করবে না করবে সেটা তাদের ব্যাপার। তারা তাদের নীতিতে চলবে। এখানে আশা-নিরাশার কিছু নেই। আমাদের সংবিধান আছে। নির্বাচনি আইন আছে। নির্বাচন সেভাবে হওয়ার সেভাবে হবে।

সংখ্যালঘুদের নিয়ে বিভিন্ন অপপ্রচার শুরু হয়েছে জানিয়ে অপর এক প্রশ্নের জবাবে সরকারপ্রধান বলেন, আমাদের দেশে যারা বিভিন্ন ধর্মীয় প্রধান আছেন, ধর্মীয় প্রতিষ্ঠান তারা ইতোমধ্যে বিবৃতি দিয়েছেন। যেখানে তারা বলেছেন, তার এখানে খুব ভালো অবস্থায় আছেন। তারা নিজেরাই বলেছেন। ছয় কংগ্রেসম্যানের চিঠিতে সংখ্যালঘু নির্যাতনের যে কথা লেখা ছিল সেটা সম্পূর্ণ মিথ্যা। এখানে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই চলছে।

নির্বাচনকে সামনে রেখে এ ধরনের অপপ্রচার আরও হবে জানিয়ে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকে যে বিএনপিসহ কিছু দল মাঠে নেমেছে তাদের অসুবিধা কোথায়। সমস্যাটা কী? মানুষ দুই বেলা ভাত খাচ্ছে। মানুষ কিছুটা চাপে আছে, সেটা বুঝি। মানুষের দুঃখ-কষ্ট আমরা উপলব্ধি করতে পারি৷ সবকিছু সহজ করা যেতে পারে, আমরা সেটা করার চেষ্টা করছি।

আগাম নির্বাচন নিয়ে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচন এগিয়ে আনার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী সময়মতো নির্বাচন হবে। মানুষ ভোট দিলে আবার ক্ষমতায় আসব। না দিলে নাই।

প্রধানমন্ত্রী বলেন, আমি আগেও বলেছি, নির্বাচন কমিশন যখন ঘোষণা দেবে তখন নির্বাচন হবে। মানুষ ভোট দেবে।

শেখ হাসিনা বলেন, দেশি-বিদেশি কিছু মানুষ হয়ত নৈরাজ্যের চেষ্টা করবে। দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র হবে। কিন্তু আমার প্রশ্ন, দেশের সচেতন নাগরিকরা কেন এসব নিয়ে চিন্তা করবে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আমার আত্মবিশ্বাস আছে। দেশের উন্নয়ন করেছি। দেশের মানুষের জন্য কাজ করেছি। এখন পছন্দ হলে ভোট দেবে, আর না দিলে চলে যাবো।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 21, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নতুন লুকে শাকিব খানের চমক
Next Article সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে : তথ্যমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ খুলনায় সাবেক এমপির জামাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনাজেলার খবর

মঞ্জুকে স্বাগত জানাতে নগর ভবন প্রস্তুত

By Staff Reporter 10 hours ago
খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 11 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By Staff Reporter 15 hours ago
জাতীয়

অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ : খ‌লিলুর রহমান

By Staff Reporter 15 hours ago
জাতীয়

সম্পর্কের নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় আছি : ইইউ

By Staff Reporter 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?