By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ‘ভারত ধর্ষকদের আখড়া’, সমর্থন করে তোপের মুখে অভিনেতা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > ‘ভারত ধর্ষকদের আখড়া’, সমর্থন করে তোপের মুখে অভিনেতা
বিনোদন

‘ভারত ধর্ষকদের আখড়া’, সমর্থন করে তোপের মুখে অভিনেতা

Last updated: 2025/04/29 at 3:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 12 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে হামলায় ২৬ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়। এরপর থেকে উত্তপ্ত ভারত। ঘটনার পর নিস্তব্ধ সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকারা। সবাই নিজ নিজ জায়গা থেকে ক্ষোভ প্রকাশ করছেন। অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন।

পহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। পল্টাপাল্টি অভিযোগে সরগরম রাজনৈতিক অঙ্গন এবং সোশ্যাল মিডিয়া। ভারতের অভিযোগে চুপ নেয় পাকিস্তানের নাগরিকরা। এবার পাকিস্তানিদের মন্তব্যকে সমর্থন করে বিপাকে পড়লেন ভারতীয় কৌতুকশিল্পী অভিষেক উপমন্যু।

সোশ্যাল মিডিয়ায় ভারতীয় এক নেটিজেন পাকিস্তানিদের নিয়ে বাজে মন্তব্য করেছিলেন। সেখানে পাকিস্তানি এক নাগরিক মন্তব্য করে লিখেছিলেন, ‘রুচিবোধ নেই একদমই। পুরো বিশ্ব তো আপনাদের দেশকে ধর্ষকদের আখড়া বলে চেনে। সেটাই ঠিক। অধিকাংশ ভারতীয়দের কুরুচিকর মন্তব্যে হাসি পায়। পশ্চিমা দেশগুলোর কাছে আপনারা বর্ণবৈষম্যেরই যোগ্য।’

পাকিস্তানি নাগরিকের এমন মন্তব্যে পাল্টা মন্তব্য করেন কৌতুক অভিনেতা অভিষেক। তিনি প্রতিবেশী দেশের নেটিজেনের মন্তব্যকে সমর্থন জানিয়ে ‘হ্যাঁ’ লিখেছেন। আর তাতেই শুরু হয় শোরগোল। নেটিজেনদের রোষের মুখে এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্ড বন্ধ করেছেন এ তারকা।

ভারত-পাকিস্তানের সম্পর্কের টালমাটাল পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে আপত্তিকর পোস্টের জেরে গ্রেফতার হয়েছেন ভোজপুরি লোকসংগীতশিল্পী নেহা সিং রাঠোর। গতকাল রাষ্ট্রদোহিতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বর্তমানে কঠিন সময় কাটছে ভারতীয় কৌতুকশিল্পীদের। কেউ পহেলগামের ঘটনায় রসিকতা করে আইনি বিপাকে পড়ছেন। আবার কেউ রাজনীতিবিদদের নিয়ে মন্তব্য করে ‘ব্ল্যাক লিস্টেড’ হচ্ছেন। রায়না, রণবীর এলাহাবাদিয়া কিংবা কুণাল কামরার মতো শিল্পীরা এখন বিপাকে।

এদিকে কাশ্মীরের ঘটনার কারণে যুক্তরাজ্য সফর বাতিল করেছেন বলিউড ভাইজান সালমান খান। এছাড়া সংগীতশিল্পী অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের মতো তারকারা তাদের কনসার্ট বাতিল করেছেন। সবই করেছেন নিজ দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায়।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 29, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নির্বাচনে জিতেই ট্রাম্পের কড়া সমালোচনা করলেন কার্নি
Next Article আরও লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশেকে জাতিসংঘের অনুরোধ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

বিনোদন

কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফেরান বিপাশা হায়াত

By Nayon Islam 4 days ago
বিনোদন

স্বামী-দেবরের বিকৃত যৌনাচারের পর ‘কাস্টিং কাউচ’ নিয়ে সরব সুস্মিতা

By Nayon Islam 6 days ago
বিনোদন

অহেতুক তর্ক করবেন না, কাকে বললেন অপু বিশ্বাস

By Nayon Islam 1 week ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?