By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের আবেদন আসনের চেয়ে ২০০ গুণ বেশি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের আবেদন আসনের চেয়ে ২০০ গুণ বেশি
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের আবেদন আসনের চেয়ে ২০০ গুণ বেশি

Last updated: 2024/02/24 at 3:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : ভারত-পাকিস্তান ম্যাচ মানেই শ্বাসরুদ্ধকর লড়াই। যদিও কয়েক বছর ধরে মাঠে তেমনটা দেখা যায় না। তবুও দুই দলের লড়াই দেখার জন্য উন্মুখ থাকেন দর্শকেরা। এতটাই উন্মুখ থাকেন যে টিকিটের জন্য হাহাকার শুরু হয়ে যায়।

জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ নিয়েও তেমন দেখা গেছে। ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের জন্য আসনের চেয়ে ২০০ গুণ বেশি আবেদন পড়েছে। অন্য ম্যাচের চেয়ে দুই দলের চাহিদা বেশি থাকে এটা ঠিক, কিন্তু তাই বলে এত বেশি! দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের টিকিটের চাহিদার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

আগামী ৯ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ হবে। মাঠটির দর্শক ধারণক্ষমতা ৩৪ হাজার। কিন্তু এই ৩৪ হাজার টিকিটের জন্য ১৬১টি দেশের ৩০ লাখ মানুষ পাবলিক ব্যালটে আবেদন করেছেন বলে নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গত পরশু বিশ্বকাপের ক্ষণগণনার দিন অবিক্রীত টিকিট কেনার শেষ দিন ছিল। এর আগে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ১৬ ম্যাচের মধ্যে ৯টির টিকিট আগেই শেষ হয়েছে।

ভারত-পাকিস্তান ম্যাচের তিন ক্যাটাগরির টিকিট ছেড়েছিল আইসিসি। স্ট্যান্ডার্ড টিকিটের দাম বাংলাদেশি মুদ্রায় ১৯ হাজার ২০০ টাকা। স্ট্যান্ডার্ড প্লাসের দাম ৩২ হাজার ৯০০ এবং প্রিমিয়ার টিকিটের দাম ৪৩ হাজার ৯০০ টাকা ধরা হয়েছিল। এই সব ক্যাটাগরির টিকিটের জন্যই আসনের থেকে ২০০ গুণ বেশি আবেদন করেছেন দর্শকেরা।

ভারত-পাকিস্তান অর্থকরীর বিষয় থাকায় প্রায় সময় আইসিসি যেন চেষ্টা করে একই গ্রুপে দুই দলকে রাখতে। সর্বোচ্চ ২০ দলের বিশ্বকাপেও একই গ্রুপে রেখেছে দুই দলকে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে এবারই প্রথমবার যেকোনো সংস্করণের বিশ্বকাপে এতগুলো দল অংশ নিচ্ছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর টিকিটের বিষয়ে যুক্তরাষ্ট্রের আয়োজক কমিটির প্রধান নির্বাহী ব্রেট জোন্স বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘ভারত-পাকিস্তান এমনটি একটি ম্যাচ, যা নিয়ে প্রতিটি বিশ্বকাপে সবার তুমুল আগ্রহ থাকে। এটা খুবই আনন্দের বিষয় যে দল দুটি যুক্তরাষ্ট্রে খেলতে আসছে। টিকিটের জন্য মানুষের এমন আগ্রহ সত্যিই চমৎকার ব্যাপার।’

সিনিয়র করেস্পন্ডেন্ট February 24, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার ১২ দলের
Next Article কনসার্ট চলাকালে পোশাক খুলে অরিজিতের দিকে ছুড়ে দিলেন নারী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 18 minutes ago
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা

By Correspondent 5 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 18 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?