By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ভারত বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ভারত বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

ভারত বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

Last updated: 2023/06/27 at 2:18 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবারের বিশ্বকাপ আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বরের মধ্যে হবে। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে। ১৫ নভেম্বর মুম্বাই ও ১৬ নভেম্বর কলকাতায় হবে দুটি সেমিফাইনাল। আর ১৯ নভেম্বর আহমেদাবাদেই হবে ফাইনাল।

অনেক প্রতীক্ষার পর অবশেষে সূচি প্রকাশ করল আইসিসি। মঙ্গলবার দুপুরে মুম্বাইয়ের একটি হোটেলে সংবাদ সম্মেলেন সূচি ঘোষণা করা হয়। এর আগে টুর্নামেন্ট শুরুর ১৩ মাস আগে দেওয়া হয়েছিল ২০১৯ বিশ্বকাপের সূচি। যার আয়োজক ছিল ইংল্যান্ড ও ওয়েলস। এরও আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হওয়া ২০১৫ বিশ্বকাপের সূচি ১৮ মাস আগে দেওয়া হয়েছিল।

তবে এবার ভেন্যু নিয়ে পাক-ভারত দ্বন্দ্ব এবং বিশ্বকাপের ম্যাচ পেতে ভারতের রাজ্যগুলোর ক্রিকেট সংস্থাগুলোর মতবিরোধ ছাড়াও কর নীতি নিয়ে টানাটানিতে আসন্ন বিশ্বকাপের সূচি এতদিন আটকে ছিল বলে খবর। সম্প্রতি আয়োজক বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছিল, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলার সময় সূচি দেওয়া হবে। এর আগেও বেশ কয়েকবার সম্ভাব্য সময় শোনা যাচ্ছিল। অবশেষে স্রেফ ১০০ দিন বাকি থাকতে প্রকাশ্যে আসল মহাযজ্ঞের সূচি।

বহুল প্রত্যাশিত ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। যদিও এই ভেন্যুটি নিয়ে আপত্তি তুলেছিল পাকিস্তান। তবে দুই পক্ষের সমঝোতায় লাখের বেশি ধারণ ক্ষমতাসম্পন্ন মাঠটিতেই শেষ পর্যন্ত হচ্ছে হাই-ভোল্টেজ ম্যাচটি।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। তামিম বাহিনী বিশ্বকাপের ছয়টি ভেন্যুতে খেলবে নিজেদের ম্যাচগুলো। ৯ ম্যাচের মধ্যে দুইটি করে ম্যাচ খেলবে কলকাতা, ধর্মশালা ও পুনেতে। এছাড়া একটি করে ম্যাচ খেলবে, মুম্বাই, চেন্নাই ও দিল্লিতে।

সব মিলিয়ে ভারতের ১০টি মাঠে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। মোট ম্যাচ ৪৫টি। এর মধ্যে ৩৯টি ম্যাচই দিবারাত্রির। শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। বাকি ৬টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 27, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা
Next Article সেন্টমার্টিন নিয়ন্ত্রণের বিষয়ে বাংলাদেশের সঙ্গে কখনও আলোচনা হয়নি; যুক্তরাষ্ট্রের মুখপাত্র
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

শীর্ষ নেতা বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে আছে গাজার সাবেক নিয়ন্ত্রক গোষ্ঠী

By Staff Reporter 6 minutes ago
আন্তর্জাতিক

নেপালে নদীতে বাস উল্টে পড়ে ১৮ জন নিহত

By Staff Reporter 7 minutes ago
আন্তর্জাতিক

ইরানে ফের শুরু হয়েছে জেন-জি বিক্ষোভ

By Staff Reporter 8 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?