By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ভারত মহাসাগরীয় অঞ্চলের সক্ষমতা বাড়াতে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ভারত মহাসাগরীয় অঞ্চলের সক্ষমতা বাড়াতে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ভারত মহাসাগরীয় অঞ্চলের সক্ষমতা বাড়াতে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

Last updated: 2023/03/29 at 12:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই অঞ্চলের সক্ষমতা উন্নয়ন এবং সংশ্লিষ্ট কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি আজ ‘আইওসি রিজিওনাল কমিটি ফর দ্য সেন্ট্রাল ইন্ডিয়ান ওশান (আইসিওআইএনডিও)’এর নবম আন্তঃসরকারি অধিবেশনে এই আহবান জানান।

মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই অধিবেশন শুরু হয়েছে। অধিবেশন চলবে ৩০ মার্চ পর্যন্ত।

ড. আব্দুল মোমেন এক ভিডিও বার্তার মাধ্যমে সেশনের উদ্বোধন করেন।

তিনি এই অঞ্চলের নিরাপত্তা, সংযোগ, শান্তি ও সমৃদ্ধির জন্য ভারত মহাসাগরের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে সামুদ্রিক বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রম পরিচালনা; প্রকল্প গ্রহণ; এবং সমুদ্র পর্যবেক্ষণ ও তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ভারত মহাসাগরের সদস্য রাষ্ট্রগুলোকে তাদের সুনির্দিষ্ট স্বার্থ ও অগ্রাধিকার বিবেচনা করে এই অঞ্চলের সক্ষমতা উন্নয়ন এবং সংশ্লিষ্ট কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহবান জানান।

অধিবেশনে বাংলাদেশসহ ১৪টি দেশের প্রতিনিধি, আইওসি-ইউনেস্কো সচিবালয়, ইন্ডিয়ান ওশান কমিশন এবং বিশ্ব ব্যাংকের স্বতন্ত্র পর্যবেক্ষক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী দেশগুলো হলো- বাংলাদেশ, ফ্রান্স, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কুয়েত, মালয়েশিয়া, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, সৌদি আরব এবং ইয়েমেন।

পররাষ্ট্রমন্ত্রী ভারত মহাসাগরীয় আঞ্চলিক কমিটিকে একটি সাব-কমিশনে উন্নীত করতে বাংলাদেশের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টার আশ্বাস দেন।

প্রথম দিনের অধিবেশনে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার এ্যাডমিরাল মো. খুরশেদ আলম এবং ইন্টারগভর্নমেন্টাল ওসিয়ানোগ্রাফিক কমিশন (আইওসি)-এর নির্বাহী সচিব ভ্লাদিমির রিয়াবিনিন।

এছাড়া আইওসি সভাপতি এরিয়েল হার্নান ট্রয়সি, ইন্টারন্যাশনাল সীবেড অথরিটি এর মহাসচিব মাইকেল ডব্লিউ লজ এবং আইওসি আফ্রিকার সভাপতি প্রফেসর আফিয়ান কৌদিও ভিডিও বার্তার মাধ্যমে প্রথম দিনের অধিবেশনে বক্তব্য রাখেন।

তিনদিনব্যাপী অধিবেশনে সুনীল অর্থনীতি, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ, সমুদ্রের বাস্তুতন্ত্র ও মানবস্বাস্থ্য, জাতিসংঘ ঘোষিত সমুদ্র বিজ্ঞানের জাতিসংঘ দশকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যত প্রতিবন্ধকতাই থাকুক, নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হবে: শিক্ষামন্ত্রী
Next Article খোশ আমদেদ মাহে রমজান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 9 hours ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়

ছাত্র ইউনিয়ন নেতা মেঘমল্লারের আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই সরকারের মূল লক্ষ্য : ভূমিমন্ত্রী

By Staff Reporter 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?