By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ভাষার মাস
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ভাষার মাস
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ভাষার মাস

Last updated: 2024/02/08 at 12:10 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে বেগবান করেছিল ছাত্রছাত্রীরা। তারাই আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করেছিল। মাতৃভাষার মর্যাদা রক্ষায় তারা নিজের বুক পেতে সামনে এগিয়ে এসেছিল। পুরান ঢাকা ও তৎকালীন নতুন ঢাকার ছাত্র ঐক্যের শক্তি ছিল ইস্পাতের মতো। আর এটা একদিনে ঘটেনি। ছাত্রছাত্রীরাই এই মেলবন্ধন ঘটিয়েছে দিনের পর দিন।

ভাষা সংগ্রামী আহমদ রফিক বলেন, ১৯৫২ সালের ফেব্রুয়ারিতে এসে পুরান ঢাকার মতিগতি সম্পূর্ণ ভিন্ন হয়ে ওঠে এবং তা জনাকয়েক মহল্লা সরদারের সহযোগিতার কারণে। অনুকূল হাওয়া বেশ জোরেশোরে বইতে থাকে। আন্দোলনে সক্রিয় বা সংশ্লিষ্ট পুরান ঢাকার তরুণদের মধ্যে একুশে সময়পর্বের উল্লেখযোগ্য গোলাম মর্তুজা বা ফজলুল হক এবং নারিন্দার হালিম ও আশরাফের মতো একাধিক কর্মী। এরা সবাই প্রগতিশীল ঘরানার। একুশের বিস্ফোরক দিনটির পর মহল্লাবাসী, তরুণ-যুবকরাই তো আন্দোলনের বড় কারিগর হয়ে ওঠে।

এক্ষেত্রে ঢাকার বাইশ পঞ্চায়েতের প্রধান মীর্জা আবদুল কাদের তথা কাদের সরদারের উল্লেখযোগ্য ভূমিকার কথা না বলা অসঙ্গত হবে। একুশের আন্দোলনে তার ইতিবাচক ভূমিকার কারণে তরুণদের নিজ নিজ মহল্লায় কাজ করা সহজ হয়ে ওঠে।

বুড়িগঙ্গার তীরে মিটফোর্ড মেডিকেল স্কুলের ছাত্রছাত্রীরা তখন সংক্ষিপ্ত কোর্সে ডিগ্রি শিক্ষার সুবিধাসহ নানা দাবিতে ধর্মঘট পালন করছে। তা সত্ত্বেও সেখানকার ছাত্র নেতানেত্রীরা একুশের ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। যেমন মাহবুব, মুজিবর, জাফর প্রমুখ ছাত্রনেতার পাশাপাশি একইভাবে সক্রিয় ছিলেন নার্গিস, বীথি, ফাতেমা চৌধুরী প্রমুখ বাম ঘরানার ছাত্রীরা। তাদের সঙ্গে সক্রিয় ছিলেন জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট হালিমা খাতুন প্রমুখ ছাত্রী। এভাবে উত্তর থেকে দক্ষিণ অর্থাৎ নতুন ঢাকা ও পুরান ঢাকার ছাত্রছাত্রী ও নেতাকর্মীদের মধ্যে কর্মতৎপরতার বন্ধন তৈরি হয়; যা একুশের সফল সমাপনে সক্রিয় ভূমিকা পালন করে। এর মধ্যে ইডেন কলেজ ও কামরুন্নেছা গার্লস স্কুলের জ্যেষ্ঠ ছাত্রীদের নেতৃত্ব বিশেষভাবে সক্রিয় ছিল। তাই একুশের প্রতিবাদী যাত্রায় ছাত্রীদের ভূমিকা কোনো অংশেই কম গুরুত্বের নয়। আগে উল্লেখিত নামগুলোর সঙ্গে যোগ করতে হয়-দেবপ্রিয় বড়ুয়া, হাবিবুর রহমান শেলী, শহীদ খান, ফরিদা বারী মালিকসহ একাধিক ছাত্রছাত্রীর নাম।

ঢাকার উত্তর-দক্ষিণে মতাদর্শগত সেতুবন্ধ একুশে উপলক্ষ্যে বিশেষ তাৎপর্যপূর্ণ। যেমন গুরুত্বপূর্ণ সাধারণ ছাত্রছাত্রী ও তরুণদের সঙ্গে ভাষার দাবিতে সাধারণ ছাত্রদের কর্মতৎপরতার মেলবন্ধন। উপেক্ষা করার উপায় নেই ফজলুল হক হল, ঢাকা হল, ঢাকা মেডিকেল কলেজ, মিটফোর্ড স্কুল ও জগন্নাথ কলেজের একাধিক ছাত্রাবাস বা শিক্ষায়তনের প্রগতিবাদী ছাত্রছাত্রীদের একান্ত ঐক্য।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 8, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩
Next Article চলে গেলেন অভিনেতা আহমেদ রুবেল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়

রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?