By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভাষার মাস
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ভাষার মাস
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ভাষার মাস

Last updated: 2024/02/20 at 2:29 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ২১ ফেব্রুয়ারির ভাষা শহীদদের স্মরণে লিখিত কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।’ ঐতিহাসিক এই গানের রচয়িতা আব্দুল গাফফ্ার চৌধুরী। কালজয়ী গান হিসেবে স্বীকৃতি পেলেও এটি প্রথমে গান হিসেবে লেখা হয়নি। লেখা হয়েছিল কবিতা হিসেবে। গে-ারিয়ার ধুপখোলা মাঠে যুবলীগের একটি অনুষ্ঠানে সর্বপ্রথম এই কবিতাটি আবৃত্তি করা হয়। পরবর্তীতে কবিতাটির সুরারোপ করেন আব্দুল লতিফ। ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা কলেজের ছাত্রছাত্রীদের উদ্যোগে তৎকালীন ব্রিটানিয়া সিনেমা হলে আব্দুল লতিফের সুরে সর্বপ্রথম গানটি গাওয়া হয়। গানের রচয়িতা আব্দুল গাফফ্ার চৌধুরী এ সম্পর্কে বলেন, ‘…পরে জানলাম যে এই লাশ হ”েছ শহীদ রফিক উদ্দিনের। লাশটি দেখার সময় আমার মনে কবিতা লেখার জন্য একটি ভাবের উদয় হয়েছিল। ভাবটি এসেছিল কবিতা লেখার জন্য, গান রচনার জন্য নয়। আমি গান লিখতে জানি না, আমি সুরকারও নই, গীতিকারও নই। একটি কবিতা লেখার জন্য আমার মনে যে লাইনটি এসেছিল তা হলো ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’। মেডিক্যাল কলেজের আউটডোর থেকে যখন হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার পর শহীদুল্লাহ সাহেব আমাকে তার বেগম বাজারের বাড়িতে নিয়ে যান। সেখান থেকে আমি শফিক রেহমানের বাসায় গিয়ে উঠি। এ বাসায় একদিন আহম্মেদ হোসেন আমাকে বলেন, তুমি নাকি একটা কবিতা লেখা শুরু করেছিলে দাউদের বাসায় বসে। সেখানটা শেষ করেছ কি? না করে থাকলে শেষ করে ফেলো। আমরা গ্লোরিয়ায় একটি গোপন সভা করব। সে সভায় ভাষা আন্দোলনের পক্ষে একটা ইস্তেহার তৈরি করা হবে। তারপর এটাকে প্রকাশ ও প্রচার করা হবে। সে ইস্তেহারে তোমার কবিতাটি ছাপানো হবে বলে ঠিক করেছি। আব্দুল্লাহ আল মূতী বলেছেন, গাফফ্ার যেন কবিতাটি সম্পূর্ণ লিখে ফেলে। এ কথা শোনার পর আমি কবিতাটি লেখা শেষ করি। লেখা শেষ করি কবিতা হিসেবে, গান হিসেবে নয়। আহম্মেদ হোসেন যদি জোর না করতেন তাহলে এটি লেখা হতো কিনা সন্দেহ আছে। গে-ারিয়ায় সেই গোপন সভাটি হয়েছিল। আব্দুল্লাহ আল মূতী সে সভায় ছিলেন। আমার কবিতাটি সেখানে পাঠ করা হয়েছিল। …আমার আইএ পরীক্ষার আগে গুলিস্তানের ব্রিটানিয়া হলে ঢাকা কলেজের নবনির্বাচিত ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠান হয়। ইকবাল আনসারী খান ভিপি, মশিউর রহমান হিরু জেনারেল সেক্রেটারি ও ইনাম আহমেদ চৌধুরী সদস্য ছিলেন এই সংসদের। এই অভিষেক অনুষ্ঠানে আব্দুল লতিফ আমার সেই কবিতা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গেয়ে শোনায়।’ পরবর্তীতে আলতাফ মাহমুদের সুরে গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং একুশের প্রভাতফেরির গান হিসেবে স্বীকৃতি পায়।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যবিপ্রবি উপাচার্যের সাথে শ্রেণি প্রতিনিধিদের মতবিনিময় সভা
Next Article পৈতৃক ভিটায় মসজিদ উদ্বোধন করলেন সেনাবাহিনীর প্রধান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 57 minutes ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

দৈনিক ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে: জ্বালানি মন্ত্রী

By Tanvir 2 hours ago
জাতীয়

সংসদে গণভোটসহ ১৬ অধ্যাদেশ ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হচ্ছে

By Tanvir 2 hours ago
জাতীয়

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ

By Tanvir 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?