By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভিয়েতনামে বার্ড ফ্লুতে ৪৭ বাঘের মৃত্যু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ভিয়েতনামে বার্ড ফ্লুতে ৪৭ বাঘের মৃত্যু
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ভিয়েতনামে বার্ড ফ্লুতে ৪৭ বাঘের মৃত্যু

Last updated: 2024/10/02 at 11:51 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ডেস্ক নিউজ : দক্ষিণ ভিয়েতনামের দুটি চিড়িয়াখানায় বার্ড ফ্লুর সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে। এই দুই চিড়িয়াখানায় এইচ৫এন১ বার্ড ফ্লুতে ৪৭টি বাঘ ছাড়াও মারা পড়েছে তিনটি সিংহ এবং একটি চিতা বাঘ। আজ বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করে।

গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে লং এন প্রদেশের মাই কাইন সাফারি পার্ক এবং হো চি মিন সিটির কাছাকাছি এলাকা দং নায়ের ভিয়ন জিয়া চিড়িয়াখানায় এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে বলে ভিয়েতনাম নিউজ এজেন্সির (ভিএনএ) সূত্রে নিশ্চিত করেছে এএফপি।

ভিএনএ জানায়, ন্যাশনাল সেন্টার ফর অ্যানিমেল হেলথ ডায়াগনসিসে নমুনা পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় প্রাণীগুলির মৃত্যু হয় এইচ৫এন১ ভাইরাসে।

এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

ভিএনএর প্রতিবেদনে যোগ করা হয়েছে, প্রাণীগুলোর কাছাকাছি আসা চিড়িয়াখানার কোনো কর্মীর মধ্যে এ রোগের লক্ষণ দেখা যায়নি।

বন্য প্রাণী সংরক্ষণে কাজ করা বেসরকারি সংস্থা এডুকেশন ফর নেচার ভিয়েতনাম (ইএনভি) জানিয়েছে, ২০২৩ সালের শেষ পর্যন্ত ভিয়েতনামে মোট ৩৮৫টি বন্দী বাঘ ছিল। এদের মধ্যে ৩১০টি ব্যক্তিগত মালিকানাধীন খামার ও চিড়িয়াখানায় এবং বাকিগুলো সরকারি মালিকানাধীন বিভিন্ন চিড়িয়াখানা এবং সংরক্ষণাগারে ছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে যে ২০২২ সাল থেকে, এইচ৫এন১সহ ইনফ্লুয়েঞ্জার ভাইরাসের মারাত্মক প্রাদুর্ভাব দেখা যাচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে। এটি ক্রমেই বাড়ছে।

ডব্লিউএইচও আরও জানায়, এইচ৫এন১ সংক্রমণ মানুষের মধ্যে হালকা থেকে গুরুতর হতে পারে এবং কিছু ক্ষেত্রে এমনকি মৃত্যুও ডেকে আনতে পারে। ভিয়েতনাম মার্চ মাসে এই ভাইরাসের আক্রমণে একজন মানুষের মৃত্যু সম্পর্কে ডব্লিউএইচওকে জানিয়েছিল।

উল্লেখ্য, ২০০৪ সালে বার্ড ফ্লুতে থাইল্যান্ডে বিশ্বের বৃহত্তম বাঘ প্রজনন খামারে কয়েক ডজন বাঘের মৃত্যু হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে দুর্গা প্রতিমা ভাংচুরের অভিযোগ
Next Article বৃদ্ধকে হত্যার পর ৯ টুকরো করলেন স্ত্রী-সন্তান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 5 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 5 hours ago
আন্তর্জাতিক

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের

By Tanvir 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?