
শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলা ভুরুলিয়া ইউনিয়নে দক্ষিণ দেউলিয়া জামে মসজিদের ছাদ ঢালাইয়ের সোমবার সকাল ১০টায় উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন ভুরুলিয়া ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি জিএম মহসিন রেজা। এ সময় উপস্থিত ছিলেন মসজিদের ইমাম মাওঃ মোরশেদ আলী, সমজিদ কমিটির সভাপতি মাওঃ আব্দুল মাজেদ। কমিটির অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল হোসেন হাবিবুর রহমান, সামছুর রহমান, মোস্তাফিজুর রহমান, শাহিনুর রহমান, সাহিদুর রহমান। নির্মানাধীন কাজ করেন, রাজমিস্ত্রী ইসমাইল হোসেনসহ আরও অনেকে।
এ সময় প্রধান অতিথি মহাসিন রেজা সকল মুসুল্লিদের উদ্দেশ্য বলেন, মানুষের সম্পদ চিরস্থায়ী নয়। মসজিদ আল্লাহর ঘর। আমাদের মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমরা পৃথিবী থেকে চলে যাবো কিন্তু এই মসজিদ আল্লাহর ঘর থেকে যাবে। আমি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি অনেক বেশি আন্তরিক আছি। আমি আমার ইউনিয়নে অসহায় হতদরিদ্র মানুষের পাশে থাকতে চাই। মসজিদের সভাপতি মাওঃ আব্দুল মাজেদ বলেন, আজকে আমাদের মসজিদে ছাঁদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করলাম। এর সম্পূর্ণ অবদান বিশিষ্ট শিল্পপতি মহসিন রেজার। তিনি একজন বড় মনের মানুষ। তার আর্থিক সহযোগিতায় এই মসজিদটি কাজ চলমান। শুধু তাই নয় আমরা দেখেছি এলাকায় অসহায়, হতদরিদ্রদের পাশে দাঁয়াতে। আমি দেখেছি তিনি ইউনিয়নের অনেকের ভ্যান দিয়েছেন এবং অনেক অসহায় পরিবার কন্যা বিবাহ দিতে না পারলে তিনি নিজ আর্থিক সহযোগিতা করে বিবাহ দিয়েছেন। তার এসমস্ত মহৎ কাজে এলাকার মানুষ খুশি হয়ে তার জন্য মহান আল্লাহর নিকট দীর্ঘায়ু কামনা করেন।