ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়া ভেড়ামারা ধরমপুর ইউনিয়নের বিলশুকা এলাকায় সরকারি বালিকা বিদ্যালয় মাঠে রয়েল স্পেটিং ক্লাবের উদ্যোগে শনিবার বিকাল ৪ টার সময় আরমান চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’২৩ এর শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান ও প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল। উপস্থিত ছিলেন, ভেড়ামারা ফটো জানালিষ্ট এসোসিয়শনের সভাপতি ও মেম্বার প্রার্থী জাহাঙ্গীর আলম মিটু মৃধা, বিশিষ্ট সমাজ সেবক আশরাফুল মাহমুদ তিতু, সবুজ কলি মাধ্যামিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোমিনুজ্জামান মোমিন, উজ্জল হোসেন, রাব্বি হোসেন ও লিংকন হোসেন অন্তর প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন, পুর্ব ভেড়ামারার সি বি এস বনাম রিতিশা স্পেটিং ক্লাব। ১৬টি দল খেলায় অংশগ্রহর করেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত