By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভেড়ামারায় বালু মহল দখল নিতে সন্ত্রাসীদের তান্ডব, আহত ৭
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কুষ্টিয়া > ভেড়ামারায় বালু মহল দখল নিতে সন্ত্রাসীদের তান্ডব, আহত ৭
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

ভেড়ামারায় বালু মহল দখল নিতে সন্ত্রাসীদের তান্ডব, আহত ৭

Last updated: 2024/12/17 at 8:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারার পদ্মানদীর বালু মহল দখল নিতে সশস্ত্র সন্ত্রাসীরা ২টি বালু ঘাটে ব্যাপক তান্ডব চালিয়েছে। এসময় ৬০/৭০ টা মোটরসাইকেল নিয়ে শতাধিক সশস্ত্র সন্ত্রাসীরা বালুর ঘাট দখল নিতে ব্যাপক গুলি বর্ষন, ককটেল নিক্ষেপ করে। ভাংচুর করে ১৫টি মোটরসাইকেল। অগ্নিসংযোগ করা হয় ৬টি মোটরসাইকেলে। এঘটনায় বালু ব্যবসায়ীদের মাঝে চরম আতংক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার দুপুর খেকে বিকাল পর্ষন্ত ফেরী ঘাট বালু মহল এবং মসলেমপুর ১২ মাইল বালুর ঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে। সশস্ত্র মহড়া এবং উত্তেজনা চলে প্রায় ৩ ঘন্টা ব্যাপী। এঘটনায় ৭ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সশস্ত্র একটি সন্ত্রাসী দল মোটর সাইকেল নিয়ে ভেড়ামারার পুরাতন ফেরী ঘাট বালু মহলে হামলা চালায়। এসময় ৬০/৭০ টি মোটরসাইকেল থেকে নেমেইে শতাধিক সন্ত্রাসী ব্যবসায়ীদের উদ্দ্যেশ করে আগ্নেয়াস্ত্র তাক করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে বালু ব্যবসায়ীরা আড়ালে পালিয়ে গেলে সন্ত্রাসীরা ব্যাপক তান্ডব চালায়। এসময় মোটরসাইকেল ভ্ংাচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বাহিরচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার ও বালু ব্যবসায়ী সোহেল রানা ভুঁই বাবু জানিয়েছেন, একদল সন্ত্রাসীরা বালু ঘাটে এসে, জোর করে অতিরিক্ত খাজনা আদায় করতে থাকে। এতে ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নেয়। তারা ঘোষনা দেয়, কোন সন্ত্রাসীকে অতিরিক্ত চাঁদা তারা দেবে না। মঙ্গলবার ব্যবসায়ীদের একটি বৈঠক হওয়ার কথা ছিল। এরই ভিতর বিএনপি’র ক্যাডারা ৬০/৭০টি মোটর সাইকেলে প্রায় শতাধিক সশস্ত্র ক্যাডার বালু ঘাটে প্রবেশ করেই এলোপাতাড়ি গুলি বর্ষন শুরু করে। ককটেল ফাটায়। এসময় ৮টি মোটরসাইকেল ভাংচুর এবং ৫টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।
জহুরুল ইসলাম বিজলী জানিয়েছেন, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম চুনু’র নামে ঘাট ছিল। টাকা উঠাতো জাকিরুল নামের এক আওয়ামীলীগ নেতা। এই বালু ঘাট দখল নিতে আধিপত্য বিস্তার করতেই রোকন’র নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী এই হামলা চালায়।
বিএনপি নেতা বিপ্লব মালিথা বলেন, নাইন এম এম পিস্তল, শটগান, দো নালা বন্দুক সহ প্রত্যেকের হাতেই ছিল আগ্নেয়াস্ত্র। তারা প্রক্যাশে সশস্ত্র মহড়া দিয়েছে।
এ দিকে ফেরী ঘাটের বালু মহল নিয়ন্ত্রন নিয়েই সশস্ত্র এই বাহিনী চলে যায় পাশ^বর্তী ১২ মাইল বালুর ঘাট দখল নিতে। সেখানেও একই ভাবে তান্ডব চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। বালু ঘাটে থাকা বিএনপি নেতা শফিকুল ইসলাম বিশু এবং তার পুত্র শামসুজ্জামান সবুজ কে হত্যার উদ্দ্যেশে তাদের খুজতে থাকে এবং অন্তত ১০/১৫ রাউন্ড গুলি বর্ষন করে। এসময় ৫টি মোটর সাইকেল ভাংচুর করে। ১টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শামসুজ্জামান সবুজ অভিযোগ করে বলেন, বিএনপি’র ক্যাডার রোকন, উজ্জল’র নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা ঘাটে প্রবেশ করে ব্যবসায়ীদের লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি বর্ষন শুরুকরে। ৭ জন ব্যবসায়ী আহত হয়। আমার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।
শফিকুল ইসলাম বিশু জানান, বালুর ঘাট দখল নিতে ক্যাডাররা এই সশস্ত্র হামলা চালিয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, এ ঘটনার পর ভেড়ামারা থানা পুলিশের পৃথক পৃথক দল ২টি বালুর ঘাট এলাকায় পরিদর্শন করেছেন। এ বিষয়ে ভেড়ামারা থানায় পৃথক পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 17, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোল্লাহাট ব্যবসায়ী সমবায় সমিতির প্রশিক্ষণ অনুষ্ঠিত
Next Article পর্যটনে সম্ভাবনাময় মান্দারবাড়িয়া
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরান যেসব দাবি না মানায় ভেস্তে যায় আলোচনা

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

এক বৈঠকে চুক্তি হবে, কেউ আশা করেনি : ইরান

By Tanvir 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

By Tanvir 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে’

By Nayon Islam 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?