By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ভেড়ামারা গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের পাম্প বন্ধ থাকায় বোরো চাষীরা ক্ষতিগ্রস্ত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কুষ্টিয়া > ভেড়ামারা গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের পাম্প বন্ধ থাকায় বোরো চাষীরা ক্ষতিগ্রস্ত
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

ভেড়ামারা গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের পাম্প বন্ধ থাকায় বোরো চাষীরা ক্ষতিগ্রস্ত

Last updated: 2024/03/09 at 6:53 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর তীরে স্থাপন করা হয় দেশের বৃহৎ গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্প। গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের প্রধান ক্যানেলে পানি নেই। প্রধান ক্যানেলে পানি না থাকায় ভেড়াসহ সকল পশু পারাপারা হচ্ছে। সেচ প্রকল্পের প্রধান ক্যানেলে পানি না থাকায় জাল দিয়ে আটকিয়ে জেলেরা মাছ ধরছে। তিনটি পাম্পের মধ্যে দুটি অচল হয়ে রয়েছে প্রায় দুই বছর ধরে। বাকি পাম্পটি দিয়ে কোন মতে সেচ কার্যক্রম চলছিল। গত ১৯ ফের্রুয়ারি’২৪ থেকে ৩য় পাম্পটিও অকেজো হয়ে পড়েছে। ফলে বন্ধ হয়ে গেছে দেশের বৃহত্তম সেচ প্রকল্প গঙ্গা-কপোতাক্ষের (জিকে) কার্যক্রম। বিপাকে পড়েছেন কুষ্টিয়াসহ পার্শ্ববর্তী চার জেলার লাখখানেক বোরো চাষী। স্বল্প খরচের সেচ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় এখন চার গুন বেশি খরচ করে স্যালো মেশিনের সাহায্যে কোন মতে ধানের জমিতে সেচ দিচ্ছেন কৃষকরা। কবে থেকে আবার সেচ প্রকল্পের পানি ধানের জমিতে গড়াবে তার কোন গ্যারান্টি দিতে পারছেন না কর্তৃপক্ষ।
১৯৫৪ সালে কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর তীরে স্থাপন করা হয় দেশের বৃহৎ গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্প। কুষ্টিয়াসহ আশপাশের জেলাগুলোর প্রায় চার লাখ হেক্টর জমি এ প্রকল্পের আওতায় ছিল। পদ্মা নদীর উজানে ভারতের ফারাক্কা বাঁধ চালুর পর থেকে শুষ্ক মৌসুমে পদ্মায় পানি প্রবাহ কমে আসার পর থেকে এই সেচ প্রকল্পের আওতাধীন আবাদি জমির পরিমাণ কমতে থাকে। বর্তমানে এ প্রকল্পের আওতায় কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা জেলার প্রায় লাখ হেক্টর জমি রয়েছে। ইনটেক চ্যানেলের মাধ্যমে পদ্মা নদী থেকে পানি নিয়ে তিনটি পাম্পের মাধ্যমে প্রকল্পের প্রধান খালে ফেলা হয়। শাখা-উপশাখা খালের মাধ্যমে সে পানি চলে যায় কৃষকের খেতে। ২০২২ সালে প্রকল্পের দুটি পাম্প অকেজো হয়ে পড়ে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়াসহ নানা জটিলতায় ওই পাম্প দুটো আর চালু হয়নি। বাকি পাম্পটি দিয়ে কোন মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল এ প্রকল্পের কার্যক্রম। চলতি বছরের জানুয়ারি মাসের শেষের দিকে ওই পাম্পের সাহায্যে খালে সেচের পানি সরবরাহ শুরু হয়। তবে গত ১৯ ফেব্রুয়ারি অচল হয়ে যায় শেষ সম্বল ওই পাম্পটিও। বন্ধ সেচের পানি সরবরাহের কাজ। এতে চরম বিপাকে পড়েছে ৪ জেলার লাখখানেক কৃষক তথা বোরো চাষী। জিকে প্রকল্পের পানিতে নামমাত্র মূল্যে কৃষকরা ধানের আবাদ করে থাকে। তবে এবার বোরো মৌসুমের শুরুতেই প্রকল্পের পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চিন্তার ভাজ পড়েছে কৃষকদের কপালে। এরই মধ্যে অনেক জমিতে বোরোর চারা রোপণ করা হলেও এখনো বেশ কিছু জমিতে রোপন বাকি রয়েছে। কৃষকরা বাধ্য হয়ে স্যালো মেশিনের সাহায্যে সেচ কার্যক্রম চালাচ্ছেন। এতে তাদের অনেক বেশি টাকা খরচ হচ্ছে। আবার অনেকে পানির অভাবে এখনো চারা রোপণ করতে পারেননি বীজতলায় নষ্ট হচ্ছে ধানের চারা।
কৃষক সবুর আলী বলেন, বোরো, আমন, আউশ-এই তিনটি মৌসুমে তিনি জিকে প্রকল্পের আওতায় জমিতে ধান চাষ করেন। জিকের পানিতে নামমাত্র সেচ খরচের মাধ্যমে তিনি এতদিন ধান আবাদ করে এসেছেন। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। প্রকল্পের পানি না পাওয়ায় এবার তাকে স্যালো মেশিনের সাহায্যে জমিতে সেচ দিতে হচ্ছে। এতে অনেক টাকা গুনতে হচ্ছে।
কৃষক হাবিব বলেন, এবার বোরো ধান চাষ করা তাদের জন্য মুশকিল হয়ে পড়বে। চড়া মূল্যে ডিজেল কিনে ধানের জমিতে সেচ দেওয়া খুব ব্যয়বহুল হবে। হাজার হাজার বোরো চাষী এমন সমস্যার সম্মুখীন হয়েছেন। তিনি অবিলম্বে জিকে প্রকল্পের পাম্প সচল করে সেচ কার্যক্রম চালুর দাবি জানান।
জিকে কৃষক সমিতির সভাপতি আলাউদ্দিন বলেন, এ বছর আমরা এখনো পানি পাইনি। কবে পানি নাগাদ পানি পাব তাও জিকের লোকজন বলতে পারছে না। আমরা এখন স্যালো মেশিনের পানি দিয়ে ধান রোপণ করছি। ভূগর্ভস্থ পানি দিয়ে এক বিঘা জমি চাষ করতে অন্তত ৪০ লিটার তেল লাগবে। এ ছাড়া মেশিন ভাড়াসহ বিঘাতে কমপক্ষে ৬ হাজার টাকা বেশি ব্যয় হবে। এতে চলতি বোরো মৌসুমে ধানের উৎপাদন ব্যয় অনেক বাড়বে।
ভেড়ামারায় গঙ্গা-কপোতাক্ষ (জিকে) প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, দুইটি পাম্প আগে থেকেই নষ্ট। তৃতীয় পাম্প দিয়ে ৩১ জানুয়ারি ক্যানেলে পানি সরবরাহ শুরু হয়। কারিগরি ত্রুটির মুখে ১৯ ফেব্রুয়ারি’২৪ ওই পাম্পটি বন্ধ করে দেওয়া হয়। কবে নাগাদ সেচ কার্যক্রম চালু করা যাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। পাম্পটি সচল করার চেষ্টা চলছে।
কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হায়াত মাহমুদ বলেন, জিকের পানি আসতে বেশ কিছুদিন সময় লাগতে পারে। ভূগর্ভস্থ পানির ব্যবহার করে ধান রোপণে কৃষকদের ব্যয় বাড়বে। এতে কৃষকদের উৎপাদন ব্যয় বাড়বে। তবে ধান রোপণের কিছুদিন পর পানি এলেও কিছুটা সুফল মিলবে কৃষকদের। এতে আমাদের ধান চাষের খরচ অনেক বেড়ে যাবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 9, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বঙ্গবন্ধু কীর্তিতে অবিনশ্বর কাব্যগ্রন্থটি সংসদ সদস্য দ্রৌপদী দেবীকে প্রদান
Next Article থুশারার হ্যাটট্রিকসহ ৫ উইকেটে সিরিজ খোয়াল বাংলাদেশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 7 hours ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 19 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?