By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভোটাধিকার রক্ষায় তাহাজ্জুদ-ফজরের পর কেন্দ্র পাহারার আহ্বান খুলনা মহানগর বিএনপির
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > ভোটাধিকার রক্ষায় তাহাজ্জুদ-ফজরের পর কেন্দ্র পাহারার আহ্বান খুলনা মহানগর বিএনপির
খুলনাজেলার খবরমহানগর

ভোটাধিকার রক্ষায় তাহাজ্জুদ-ফজরের পর কেন্দ্র পাহারার আহ্বান খুলনা মহানগর বিএনপির

Last updated: 2026/02/11 at 12:53 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 months ago
Share
SHARE

খুলনা (১১ ফেব্রুয়ারি)

খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন কেবল একটি ভোটের দিন নয়—এই নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশ কোন পথে যাবে।

গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে নাকি দেশ আরও অনিশ্চয়তার দিকে ধাবিত হবে, তার ফয়সালা হবে এই নির্বাচনের মাধ্যমেই।

গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে মহানগর বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক খবর বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন দলের শীর্ষ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হলে বাংলাদেশ সমৃদ্ধির পথে যাত্রা করবে। উন্নয়ন হবে দলমত নির্বিশেষে, কোনো বৈষম্য থাকবে না। রাষ্ট্র পরিচালনায় ফিরবে জবাবদিহিতা, আইনের শাসন ও জনগণের মালিকানা।

তারা আরও বলেন, নির্বাচনকে ঘিরে নানা অপকৌশল ও ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে। ভোটারদের ভয় দেখানো, কেন্দ্র দখল কিংবা ফলাফল প্রভাবিত করার চেষ্টা হতে পারে। এসব অপচেষ্টা রুখে দিতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকেও সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

খবর বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটের দিন প্রয়োজনে তাহাজ্জুদ ও ফজরের নামাজ আদায় করে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। ভোট দেওয়া শুধু অধিকার নয়, এটি একটি দায়িত্ব।

ভোট গ্রহণ ও গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে। কেউ যেন ভোটের ফল নিয়ে কারচুপি করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নেতৃবৃন্দ ভোটারদের উদ্দেশে বলেন, ভোট প্রদান শেষে রেজাল্ট স্লিপ সংগ্রহ করে বাড়ি ফিরতে হবে।

এটি ভোটের স্বচ্ছতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। প্রতিটি ভোটের হিসাব জনগণের হাতেই থাকতে হবে। তারা আরও বলেন, এই নির্বাচন কোনো ব্যক্তি বা দলের জন্য নয়—এটি দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ভোটাধিকার হারালে সবকিছু হারাতে হয়।

তাই ১২ ফেব্রুয়ারি সবাইকে সাহসিকতার সঙ্গে ভোটকেন্দ্রে উপস্থিত থেকে গণতন্ত্র রক্ষার দায়িত্ব পালন করতে হবে। খুলনা মহানগর বিএনপির নেতারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্য দিয়েই সব ষড়যন্ত্র ব্যর্থ হবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 11, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় বিএনপি-জামায়াত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন
Next Article নির্বাচনের প্রস্তুতি এবং নিরাপত্তার বিষয়গুলো দেখার জন্য যুক্তরাষ্ট্র দুতাবাসের প্রতিনিধি দল খুলনায়
আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 6 hours ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 6 hours ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

শ্যামনগর হাটে-বাজারে ভেজাল , বিপাকে কৃষকরা

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
সাতক্ষীরা

শ্যামনগরে,অকাল গর্ভপাত ও জরায়ু সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ‌উপকূলের নারীরা

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
সাতক্ষীরা

প্লাস্টিক ও বায়ু দূষণের ঝুঁকিতে সুন্দরবন এবং বঙ্গোপসাগর

By Correspondent 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?