জন্মভূমি ডেস্ক : অবশেষে ভোটগ্রহণের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে হাওড়, পার্বত্য ও যেসব দুর্গম এলাকায় সকালে পাঠানো সম্ভব হবে না, সেগুলোর বিষয়ে কমিশনের অনুমতি নিয়ে পদক্ষেপ নেওয়া হবে।
সোমবার (১৮ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন।
এর আগে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান জানিয়েছিলেন, দুর্গম ও দ্বীপাঞ্চল ছাড়া যেসব জায়গায় যোগাযোগব্যবস্থা ভালো, সেখানে ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে।
গত ১৬ নভেম্বর ইসি সচিব মো. জাহাংগীর আলম আগারগাঁওয়ে কমিশন ভবনে সাংবাদিকদের জানিয়েছিলেন, নির্বাচনের তিন-চার দিন আগে জেলা পর্যায়ে ব্যালট পেপার চলে যাবে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত