By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ভোট কেন্দ্রে আসতে বাঁধা দিলে ৯৯৯ এ জানানো হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে”
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > ভোট কেন্দ্রে আসতে বাঁধা দিলে ৯৯৯ এ জানানো হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে”
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

ভোট কেন্দ্রে আসতে বাঁধা দিলে ৯৯৯ এ জানানো হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে”

Last updated: 2024/05/19 at 5:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর প্রতিনিধি : ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা প্রশাসন। রোববার (১৯মে) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আগামী ২১ মে যশোরের তিনটি উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হচ্ছে শার্শা, চৌগাছা ও ঝিকরগাছা। ভোট নেওয়া হবে ইভিএমে।

সংবাদ সম্মেলনে যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, প্রত্যেক ভোটার যেনো নিরাপদে ভোট কেন্দ্রে আসতে পারেন, স্বাধীনভাবে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন তা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধ পরিকর। ভোটারদের যদি কেউ কেন্দ্রে আসতে বাধা দেয় তবে তা বরদাশত করা হবে না।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন,’নির্বাচনে ভোটারদের নিরাপত্তা এবং সুষ্ঠু নিরপেক্ষ, অবাধ ও গ্রহনযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা সকল প্রকার প্রস্তুতি গ্রহন করেছি। পুলিশ বিজিবি, আনসার, র‍্যাব সদস্যরা ভোটারদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করবে।

জেলা প্রশাসক আরও বলেন,আমাদের সার্বক্ষনিক গোয়েন্দা নজরদারি থাকবে। গোয়েন্দা নজরদারির বাহিরে যদি কেউ ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাঁধা প্রদান করে বা সুষ্ঠু ভোট প্রদানে বাঁধা প্রদান করে তাহলে ভোটারদের নিকট অনুরোধ থাকবে তৎক্ষনাৎ জরুরী সেবা ৯৯৯ এ কল করে জানানোর জন্য। আইনশৃঙ্খলা বাহিনী তৎক্ষনাৎ ব্যবস্থা নিবে।’

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ তিন উপজেলায় কিছু ক্ষেত্রে আচরণবিধি লংঘন ও সংঘটিত নির্বাচনী অপরাধের কারণে গত ১৭ মে পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রার্থী এবং কর্মী-সমর্থকদের ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনের দিন অন্য দুই উপজেলার চেয়ে শার্শা উপজেলায় নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে বেশি।

তিন উপজেলায় মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১ হাজার ৭১৮ জন পুলিশ, ৬০ জন র‌্যাব সদস্য এবং ৬০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তিন উপজেলার নির্বাচনের রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এমএম শাহীন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আনিচুর রহমান।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 19, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোর পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নে সভাপতি বাচ্চু, সম্পাদক মোর্ত্তজা
Next Article নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন : মাশরাফী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার

By Staff Reporter 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এনডিটিভি’র বিশ্লেষ : আওয়ামী লীগকে কীভাবে সামলাবে বিএনপি?

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?