By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ভোট দিতে না পারলে চিৎকার দেবেন : সিইসি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > নির্বাচনী পরিক্রমা > ভোট দিতে না পারলে চিৎকার দেবেন : সিইসি
জাতীয়নির্বাচনী পরিক্রমাশীর্ষ খবর/ তাজা খবর

ভোট দিতে না পারলে চিৎকার দেবেন : সিইসি

Last updated: 2023/06/11 at 11:49 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘সিলেট সিটি নির্বাচনের ভোটকেন্দ্রগুলো থাকবে সিসি ক্যামেরার আওতায়। কেউ কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পাবে না। কেউ যদি কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারেন, তাহলে চিৎকার দেবেন। আমরা সিসি ক্যামেরায় তা দেখে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবো।’ শনিবার দুপুরে সিলেট নগরের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। ইভিএম নিয়ে নানা প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ইভিএম নিয়ে অনেকে অনেক কথাই বলেন। এর পরীক্ষা-নিরীক্ষা অনেক আগেই শেষ হয়ে গেছে। ইভিএমের ভেতরে জিন-ভূত থাকে অনেকে বলেছেন। কিন্তু আমরা এরকম কোনও কিছু পাইনি। যদি কেউ প্রমাণ দিতে পারেন তাহলে আমি নিজে এর দায়ভার নেবো। তাই আপনারা সময় মতো কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। কোনও বিলম্ব করবেন না।’ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে প্রার্থিতা বাতিল করা হবে উল্লেখ করে সিইসি বলেন, ‘আপনারা এমন কিছু করবেন না, যাতে প্রার্থিতা বাতিল হয়ে যায়। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলেই আমরা ব্যবস্থা নেবো।’ পলিথিনে মোড়ানো ব্যানার-পোস্টার লাগানোর বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা এত নিষ্ঠুর হতে পারবো না। এটা নিয়ে আইন আছে। পুলিশ চাইলে পলিথিনে মোড়ানো ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলতে পারে। এটা বৈশ্বিক সমস্যা। তাই সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পলিথিনে মোড়ানো ব্যানার-পোস্টার লাগানো যাবে না।’ প্রার্থীদের নির্বাচনি প্রচারণার বিষয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভবিষ্যতে প্রচারণার ধরন বদলে যেতে পারে। এটা সময়ের প্রয়োজনে হয়ে যাবে। তথ্যপ্রযুক্তি এতে যোগ হবে। প্রার্থীরা ফেসবুকে প্রচারণা চালাবেন, এটা আমাদের ভেবে দেখতে হবে। আগামীতে প্রচারণার ধরন বদলালে আমরাও সে বিষয়ে গুরুত্ব দেবো।’ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইলিয়াছ শরীফ।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্রার্থীদের প্রচার প্রচারণা শেষ
Next Article নির্বাচন বন্ধের চেষ্টা করছে চক্রান্তকারীরা : স্বরাষ্ট্রমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান: জরিমানা ৯০ হাজার ৫ শত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়

পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে মারধর : চার পুলিশ সদস্য প্রত্যাহার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে মারধর : চার পুলিশ সদস্য প্রত্যাহার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়

নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?