By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ভোমরা স্থলবন্দর দিয়ে ফল আমদানি কমছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > ভোমরা স্থলবন্দর দিয়ে ফল আমদানি কমছে
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভোমরা স্থলবন্দর দিয়ে ফল আমদানি কমছে

Last updated: 2025/03/04 at 1:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : ডলারের বিপরীতে টাকার দাম কমে যাওয়া ও উচ্চ আমদানি শুল্কের কারণে খরচ বেড়ে যাওয়ায় কমেছে গ্রাহক চাহিদা। তাই চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে দেশে তাজা ফল আমদানি কমেছে।
এমন পরিস্থিতিতে তাজা ফল—যেমন আপেল, কমলা, আঙুর, ডালিম ও নাশপাতির দাম কমাতে শুল্ক ও কর কমানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)।
দেশে ডলার ঘাটতি দেখা দেওয়ায় আমদানি খরচ কমানো ও আর্থিক সংকট মোকাবিলায় কম প্রয়োজনীয় পণ্য আমদানি নিরুৎসাহিত করা হচ্ছে।
সে হিসেবে চলতি অর্থবছরের প্রথমার্ধে দেশে ১২৮ দশমিক ৫১ মিলিয়ন ডলারের তাজা ফল আমদানি হয়েছে। গত তিন বছরের মধ্যে তা সর্বনিম্ন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত তাজা ফল আমদানিতে এলসি তিন দশমিক ২৯ শতাংশ কমে ১৪০ দশমিক পাঁচ মিলিয়ন ডলার হয়েছে।
বিটিটিসির ভাষ্য, ডলারের দাম বেড়ে যাওয়া এবং উচ্চতর শুল্ক ও কর আমদানি করা তাজা ফলের দাম বাড়িয়ে দিয়েছে। ফলে, ফলের দামের এই বোঝা পড়েছে ক্রেতাদের ওপর।
প্রতিষ্ঠানটি বলছে, ৮৬ টাকার ফল আমদানিতে ১২০ টাকা কর দিতে হয়। উচ্চ শুল্ক চোরাচালান বাড়িয়ে দেওয়ার পাশাপাশি বৈধ আমদানি কমিয়ে দেবে।
আরও বলা হয়—আমদানি কমলে শুধু ক্রেতারাই ক্ষতিগ্রস্ত হবেন না, সরকারের রাজস্বও কমবে।
গত ১৭ ফেব্রুয়ারি এনবিআর চেয়ারম্যানরএ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, আমদানির পর তাজা ফল প্রক্রিয়াজাত বা মূল্য সংযোজন হয়।
তাই স্থানীয় পর্যায়ে পাঁচ শতাংশ অগ্রিম ভ্যাটসহ অগ্রিম কর আরোপ করা উচিত না।
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাজা ফল আমদানিতে সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করেছে। ট্যারিফ কমিশন এখন তা আগের হারে ফিরিয়ে আনার প্রস্তাব করেছে।
এ ছাড়াও, তাজা ফল আমদানিতে অগ্রিম কর ১০ শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশ করা ও ২০ শতাংশ নিয়ন্ত্রক শুল্ক যৌক্তিক করার সুপারিশ করেছে বিটিটিসি।
২০২৩-২৪ অর্থবছরে আপেল আমদানি কমে ৫১ শতাংশ, কমলা আমদানি কমে ৭০ শতাংশ ও আঙুর আমদানি কমে ২৯ শতাংশ হয়েছে।
জানুয়ারিতে সম্পূরক শুল্ক বেড়ে যাওয়ায় আগের বছরের একই সময়ের তুলনায় কমলা আমদানি কমেছে ৫১ শতাংশ, আঙুর ২১ শতাংশ, আপেল সাড়ে তিন শতাংশ, নাশপাতি ৪৫ শতাংশ এবং ডালিম ও ড্রাগন আমদানি কমেছে ৩২ শতাংশ।
এনবিআরের তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরে বিদেশি ফল আমদানিতে ৩০০ মিলিয়ন ডলার খরচ হয়েছে। প্রতি ডলারের বিনিময় হার ১১৭ টাকা বিবেচনায় এর পরিমাণ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা। জাহাজীকরণ, বিমা ও অন্যান্য খরচ মিলিয়ে মোট খরচ বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৬৬৪ কোটি টাকা। এ আমদানিতে সরকার রাজস্ব আদায় করেছে পাঁচ হাজার ১৩৯ কোটি টাকা

সিনিয়র করেস্পন্ডেন্ট April 18, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুন্দরবনের পাশে কেওড়াবন যেন পাখিদের অভয়ারণ্য
Next Article শ্যামনগরে ইয়াবাসহ গ্রেফতার ১
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।

By Staff Reporter 15 minutes ago
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 3 hours ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 3 hours ago
সাতক্ষীরা

নিত্যপণ্যের মুল্য তদারকিতে সাতক্ষীরায় মোবাইল কোর্টের অভিযান

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?