By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মঠবাড়িয়ায় বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণ : আটক ২
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > মঠবাড়িয়ায় বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণ : আটক ২
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঠবাড়িয়ায় বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণ : আটক ২

Last updated: 2024/04/29 at 4:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
প্রতীকী ছবি
SHARE

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় মুসলমান হওয়ার আশ^াস দিয়ে বিয়ের প্রলোভলে ১০ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তন্ময় কুমার ওঝা ওরফে তনু নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঠবাড়িয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকায়। অভিযোগ পেয়ে থানা পুলিশ শহরের ডাকবাংলো মোর এলাকা থেকে প্রথমে তন্ময় ওরফে তনু ও পরে তার সহযোগি রনি তালুকদারকে আটক করেন। অভিযুক্ত তন্ময় টিএন্ডটি রোড এলাকার নারায়ন ওঝার জেষ্ঠ্য পুত্র। এঘটনায় ওই স্কুল ছাত্রী বাদী হয়ে রোববার তনু সহ তার দুই সহযোগীকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানাগেছে, তন্ময় ওরফে তনুর পরিবার ও ওই স্কুল ছাত্রীর পরিবার শহরের টিএন্ডটি রোডের একই বাসার ভাড়াটিয়া। তনু গত দুই বছর ধরে ওই স্কুল ছাত্রীকে বিভিন্ন ভাবে ফুঁসলিয়ে প্রেমের ফাঁদে ফেলেন। পরে সে মুসলমান হয়ে ওই স্কুল ছাত্রীকে বিয়ে করবেন বলে আশ^াস দেন এবং গত বছরের জুন মাসের ১০ তারিখ রাতে সুকৌশলে তনু ওই ছাত্রীকে তাদের বসত ঘরে নিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এরপর থেকে তনু ওই স্কুল ছাত্রীর সাথে চলতি বছরের ২৩ মে পর্যন্ত বিভিন্ন সময় একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। পরে ওই ছাত্রী বিয়ের জন্য বললে সে তাকে বিয়ে করবেনা বলে জানায় এমনকি ওই ছাত্রীকে মারধরও করেন। এতে ঘটনাটি ফাঁস হয়ে গেলে ওই ছাত্রীর পরিবার আইনের আশ্রয় নেন। মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আলী রেজা জানান, অভিযোগ পেয়ে প্রথমে তনু ও পরে তার সহযোগী রনি তালুকদারকে আটক করি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, এঘটনায় ওই ছাত্রী তনুসহ তার দুই সহযোগীকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তনু ও রনি তালুকদারকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 29, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
Next Article ডুমুরিয়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি শীর্ষক সেমিনার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা

By Correspondent 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?