
মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি) এর প্রায় ১০ কোটি টাকা ব্যায়ে নির্মিত মাছ বাজারের বহুতল ভবনটি উন্মুক্ত করে দেয়ার দাবিতে মানববন্ধন করেছেন বাজারের মৎস্য ব্যবসায়িরা। সোমবার সকালে শহরের সদর রোডের বহুতল ভবনের সম্মুখ সড়কে উপজেলা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে প্রায় দুই শতাধিক মৎস্য ব্যবসায়ী এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। এ সময় মৎস্য ব্যবসায়িদের দুর্ভোগ লাঘবে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের অর্থায়নে নির্মিত বহুতল ভবনটি খুলে দেয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন মঠবাড়িয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ আরিফ উল হক, সাধারণ সম্পাদক ফুল মিয়া সরদার, মৎস্য ব্যবসায়ী নাসির উদ্দিন পিন্টু, বাদল সরদার, খোকন মিয়া ও ইউনুচ আলী প্যাদা প্রমুখ।
উল্লেখ্য, গত তিন বছর পূর্বে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি) এর অর্থায়নে মঠবাড়িয়া শহরের প্রাণকেন্দ্র মৎস্য ব্যবসায়িদের জন্য একটি বহুতল ভবন নির্মাণ করা হয়। কিন্তু অজ্ঞাত কারণে ভবনটি মৎস্য ব্যবসায়িদের খুলে দেয়া হচ্ছেনা।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত