By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মঠবাড়িয়ায় সরকার বিরোধী বক্তব্য দেয়ায় মসজিদের ইমামকে শোকজ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > মঠবাড়িয়ায় সরকার বিরোধী বক্তব্য দেয়ায় মসজিদের ইমামকে শোকজ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঠবাড়িয়ায় সরকার বিরোধী বক্তব্য দেয়ায় মসজিদের ইমামকে শোকজ

Last updated: 2023/07/04 at 11:02 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ার সরকারি হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সিহাব উদ্দিন ঈদ-উল-আযহার নামাজের আলোচনায় সরকার বিরোধী বক্তব্য দেয়ায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, পবিত্র ঈদ-উল-আজহার খুতবার আলোচনায় মাওলানা সিহাব উদ্দিন সরকার বিরোধী বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, ঈদের পরে বড় আন্দোলন হবে। এ আন্দোলনে সবাইকে অংশ গ্রহণ করতে হবে এবং সজাগ থাকতে হবে। তাৎক্ষণিকভাবে উপস্থিত মুসুল্লিরা এর প্রতিবাদ জানান এবং নামাজ শেষে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করেন। মাওলানা সিহাব উদ্দিন উপজেলার টিকিকাটা নূরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আরবি বিভাগের সহকারি অধ্যাপক।

এদিকে কারণ দর্শানোর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ ফেরদৌস ইসলাম ।

তবে কারন দর্শানোর ওই নোটিশে ঈদ উল আজহা না লিখে জুমআর নামাজের খুতবার আলোচনার কথা উল্লেখ করা হয়েছে। এটি সংশোধন করা হবে বলে জানিয়েছেন ডাঃ মোঃ ফেরদৌস ইসলাম।

নোটিশে উল্লেখ করা হয়, মসজিদে খুতবার আলোচনায় সরকার বিরোধী আলোচনা করেছেন বলে মসজিদের মুসুল্লিগণ অভিযোগ করেছেন। এহেন আলোচনা সরকারী নিয়ম বহির্ভূত রাষ্ট্রদ্রোহী ও শাস্তিযোগ্য অপরাধ। সরকারী বিধি অনুযায়ী কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তাহার সন্তোষজনক ব্যাখ্যা প্রদানের জন্য তাকে নির্দেশ দেন।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক পৌর মেয়র আলহাজ¦ রফিউদ্দিন আহমেদ ফেরদৌস জানান, এ ঘটনায় রোববার সন্ধ্যায় ওই ইমাম সাহেব ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ কারন দর্শানোর যে নোটিশ দিয়েছে তার জবাব দিতে হবে। জবাব সন্তোষজনক না হলে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 4, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মঠবাড়িয়ায় মাছ বাজারের ভবন খুলে দেয়ার দাবিতে মানববন্ধন
Next Article বিশ্বাসঘাতক ও মীরজাফরদের সামাজিকভাবে বয়কটের আহবান বিএনপির
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 12 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?