By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মঠবাড়িয়ায় স্বর্ণ ছিনতাইয়ে আটক ৫ নারীর বিরুদ্ধে মামলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > মঠবাড়িয়ায় স্বর্ণ ছিনতাইয়ে আটক ৫ নারীর বিরুদ্ধে মামলা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঠবাড়িয়ায় স্বর্ণ ছিনতাইয়ে আটক ৫ নারীর বিরুদ্ধে মামলা

Last updated: 2023/08/12 at 2:17 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের সময় স্থানীয় জনতার হাতে আটক স্বর্ণের চেইন ছিনতাই চক্রের সদস্য ৫ নারীর বিরদ্ধে শুক্রবার রাতে থানায় মামলা হয়েছে। মঠবাড়িয়া পৌরসভার সংরক্ষিত ৩নং ওয়ার্ডের নারী আসনের কাউন্সলির প্রার্থী মাজেদা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। থানা পুলিশ শনিবার সকালে ছিনতাই চক্রের সদস্য ওই ৫ নারীকে আদালতে সোপর্দ করেছেন। আটক ছিনতাই চক্রের সদস্যরা হলো ব্রা‏‏হ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ভরমন্ডল গ্রামের জনব আলীর স্ত্রী মোসাঃ পারভীন বেগম, একই গ্রামের মোঃ আলী আজমের স্ত্রী মোসাঃ শেফালী বেগম, আঃ আজিজের স্ত্রী আমেনা বেগম, সোহরাব আলীর স্ত্রী শিউলী বেগম ও নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বোদনগাছা গ্রামের মৃত দুলাল সরদারের স্ত্রী রাশিদা বেগম।
থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া সরকারী কলেজে পৌরসভার ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম চলছে। শুক্রবার দুপুরে মঠবাড়িয়া সরকারী কলেজে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে স্মার্ট কার্ড নিতে আসা নারীদের গলায় থাকা চেইন ছিনতাই চক্রের সদস্যরা সুকৌশলে নিতে থাকে।
মামলার বাদী মাজেদা বেগম জানান, ছয়জনের একটি ছিনতাইকারী চক্র স্মার্টকার্ড বিতরণে নারীদের লাইনে ঢুকে এক একজনের গায়ের উপর বুট হয়ে পড়ে ঝাপটে ধরে। পরে একজনে কেচি দিয়ে গলায় থাকা চেইন কেটে নিয়ে যায়। এক পর্যায়ে আমাকেও ওরা ঝাপটে ধরে আমার গলার চেইন কেটে ফেলে। এসময় আমি ডাক চিৎকার দিলে তারা দ্রুত সময়ের মধ্যে একটি অটো গাড়িতে উঠে কুয়েত প্রবাসী হাসপাতাল নামক স্থানে চলে যায়। পরে আমি লোকজনের সহয়তা সেখানে গিয়ে দেখি ছিনতাইকারী ওই নারীরা তাদের পরিধেয় বোরকা পরিবর্তন করে অন্য পোশাক পরিধান করছে। এসময় থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, এঘটনায় ভূক্তভোগী মাজেদা বেগম নামে এক কাউন্সিলর প্রার্থী মামলা করলে ওই মামলায় আটক পাঁচ নারীকে গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 12, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় বার্ষিক ভূমিহীন সম্মেলন অনুষ্ঠিত
Next Article ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬০
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

By Staff Reporter 55 minutes ago
আন্তর্জাতিক

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

By Staff Reporter 59 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা, ১১ নিরাপত্তাকর্মী নিহত

By Staff Reporter 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By Staff Reporter 1 hour ago
জাতীয়

কৃষক কার্ড বণ্টন নিয়ে কাজ শুরু করবো : কৃষি প্রতিমন্ত্রী

By Staff Reporter 1 hour ago
জাতীয়

আমরা মানুষের সেবক, মানুষের জন্য কাজ করতে এখানে এসেছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

By Staff Reporter 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?