By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মঠবাড়িয়ার সৌদি প্রবাসী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধে চিঠি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > মঠবাড়িয়ার সৌদি প্রবাসী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধে চিঠি
বরিশাল

মঠবাড়িয়ার সৌদি প্রবাসী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধে চিঠি

Last updated: 2025/11/09 at 1:17 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

শাকিল আহমেদ, মঠবাড়িয়া (পিরোজপুর) : ব্যাপক অনিয়মের অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়ার বহেরাতলা সৌদি প্রবাসী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সকল কার্যক্রম বন্ধের জন্য জেলা প্রশাসক বরাবর চিঠি দিয়েছেন পিরোজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ মতিউর রহমান। চিঠিতে সৌদি প্রবাসী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারটির সকল কার্যক্রম বন্ধের অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে পিরোজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ মতিউর রহমান উল্লেখ করেন মঠবাড়িয়ার বহেলাতলা এলাকায় মোঃ মনির হোসেনের মালিকাধীন সৌদি প্রবাসী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি চলতি বছরের ২২ সেপ্টেম্বর তদন্ত বোর্ডের প্রতিবেদনের প্রেক্ষিতে নিম্নলিখিত অসংগতির কারণে সকল কার্যক্রম বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা গেল। চিঠিতে উল্লেখিত অসংগতির মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স পাওয়া যায়নি। এছাড়া টিআইএন, ভ্যাট রেজিষ্ট্রেশন সদন, প্রতিষ্ঠানের লাইসেন্স (হসপিটাল), প্রতিষ্ঠানের লাইসেন্স (ডায়াগনস্টিক) ও ফায়ার লাইসেন্স এর মেয়াদোত্তীর্ণ। অপর দিকে পরিবেশ ছাড়পত্র, নারকোটিক সনদ, বর্জ্য ব্যবস্থাপনা চুক্তি পাওয়া যায়নি। সিভিল সার্জন জেলা প্রশাসক বরাবর চিঠির কপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ), বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, পিরোজপুর পুলিশ সুপার, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার ও মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর প্রেরণ করেছেন।
এব্যাপারে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাকিল সরোয়ার বলেন, আমরা অনুলিপির কপি পেয়েছি। এখন প্রতিষ্ঠান বন্ধের জন্য প্রশাসনকে আমরা সার্বিক সহযোগিতা করবো।
পিরোজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ মতিউর রহমান বলেন, হাসপাতালটি বন্ধের জন্য জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। তিনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে হাসপাতালটি সিলগালা করে দিবেন।
এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ূম বলেন, পিরোজপুর সিভিল সার্জন কর্তৃক জেলা প্রশাসক বরাবর প্রেরিত চিঠির অনুলিপি আমরা পেয়েছি। তবে এখন পর্যন্ত ডিসি স্যার এ বিষয়ে আমাকে কোন দিক নির্দেশনা দেননি।
এব্যাপারে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান সাংবাদিকদের জানান, এবিষয় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
এদিকে সৌদি প্রবাসী হাসপাতালের মালিক মনিরসহ তিন জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ওই হাসপাতালে সিজারিয়ান অপারেশন করে মৃত্যুর পথযাত্রী নারী আসমা বেগমের ছেলে কলেজ ছাত্র মো: ফোরকান। ফোরকান পিরোজপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত মঠবাড়িয়া চৌকিতে সম্প্রতি মামলাটি দায়ের করেছেন। মামলায় সৌদি প্রবাসী হাসপাতালেরে মালিক মনির সহ এজাহার নামীয় ৩জন ও অজ্ঞাতনামা আরো ২/৩জন নারী নার্সকে আসামী করা হয়েছে । বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কে দাখিলী দরখাস্তখানা এজাহার হিসেবে গন্য করে নিয়মিত মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী এডভোকেট নিজাম উদ্দিন জাকির-সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূল অপারেশনের শিকার ওই নারীর জীবন বিপন্ন। মৃত্যুপথযাত্রী গুরুতর অসুস্থ্য হতদরিদ্র ওই গৃহবধূ গত তিনমাস ধরে বিভিন্ন হাসপাতালে অপারেশনসহ চিকিৎসা নিতে গিয়ে সর্বশান্ত। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, আদালতের আদেশে মামলাটি থানায় এজাহার হিসেবে গন্য করা হয়েছে। আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর আছে।

জন্মভূমি ডেস্ক November 9, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরা ‌খবরের কাগজে খাবার মোড়ানো: সস্তা উপায় না নীরব বিষক্রিয়া?
Next Article যশোরে ডেভোলপার ফ্ল্যাট দখল, চাঁদাবাজি ও বোমা হামলার অভিযোগ
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 8 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 8 hours ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 days ago
বরিশাল

মাদারীপুরে মাইক্রো চালক আরিফের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 6 days ago
বরিশাল

দশমিনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 7 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?