By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মডেলিংয়ে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > মডেলিংয়ে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

মডেলিংয়ে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা

Last updated: 2025/03/16 at 4:38 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : অকাল প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর পর আলোচনায় আসেন তার স্ত্রী সামিরা হক। অভিনেতার মৃত্যুর জন্যও দায়ী করা হয়েছিল তাকে। তারপর কেটে গেছে দীর্ঘ সময়। সামিরা এখন সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদের স্ত্রী। নতুন খবর হলো এবার মডেলিংয়ে নাম লিখিয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে মডেল হিসেবে দেখা গেছে তাকে।
সামাজিক মাধ্যম থেকে জানা যায়, গো দেশী নামের একটি ব্র্যান্ডের মডেল হয়েছেন সামিরা। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন গো দেশীর কর্ণধার সাবেরা আনোয়ার।
নিজের ফেসবুকে বিভিন্ন শাড়িতে নিজের নান্দনিক সৌন্দর্য মেলে ধরে মডেলিংরত সামিরার ভিডিও শেয়ার করে সাবেরা লিখেছেন, ‘তিনি রহস্যময়, তিনি সৌন্দর্যের এক অনন্য প্রতীক। সময়ের স্রোতে অনেক কিছু বদলে গেলেও, তার আভিজাত্য ও কমনীয়তা আজও অনন্য।’
এরপর সামিরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘গোদেশীর জন্য তিনি সময় দিয়েছেন যা অন্য কোনো মিডিয়া বা ফ্যাশন হাউস কখনও পায়নি, যার জন্য আমরা তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ ফটোশুটে ধরা দিয়েছে তার মোহনীয় উপস্থিতি, যেখানে আমরা তুলে ধরেছি তার ব্যক্তিত্বের মাধুর্য। অনবদ্য শৈলীতে গড়া প্রতিটি ফ্রেম যেন বলে যায় এক নীরব কবিতা।’
সামিরার সম্ভ্রান্ত সৌন্দর্য নিয়ে গোদেশীর কর্ণধার লিখেছেন, ‘তার সৌন্দর্য কেবল বাহ্যিক নয়, বরং এক অদ্ভুত জ্যোতি যা চারপাশকে আলোকিত করে। তিনি আধুনিক নারীর প্রতিচ্ছবি, যিনি আত্মবিশ্বাসে ভরপুর, আভিজাত্যে সমৃদ্ধ। তিনি শুধুই একজন নারীই নন, তিনি তার সন্তানদের জন্য অনুপ্রেরণা, তার সঙ্গীর জন্য আশ্রয়।’
এ প্রসঙ্গে সামিরা বলেন, ‘আমি ওদের দশটি পোশাক পরে ফটোশুট করেছি। পাঁচটি শাড়ি, পাঁচটি সালোয়ার কামিজ।
তিনি মডেলিংয়ের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘ফটোশুটে অংশ নিতে শুরুর অনেকটা আন ইজি লাগছিল। তবে খুব এনজয় করেছি। ছবিগুলো প্রকাশ হওয়ার পর সবাই খুব ইতিবাচকভাবে নিচ্ছেন, অনেকে প্রশংসা করছেন; এগুলো আরও ভালো লাগছে। গো দেশী’র সত্ত্বাধিকারী আমার ছোট বোন। খুব আদর করি আমি ওকে। বেশ ক্রিয়েটিভ একটা মেয়ে। সম্পূর্ণ দেশি পণ্যে ক্রেতাদের আকৃষ্ট করতে কাজ করে যাচ্ছে। ওর এই দেশপ্রেমটা আমার খুব ভালো লাগে। তার ওপর বেশ মানবিক চিন্তা নিয়ে ও কাজ করছে। ওর প্রতিষ্ঠানের আয় থেকে অন্ধদের সেবায় অনুদান দেয়া হয়। এসব ভেবে ও যখন আমাকে কিছু পোশাক পরে প্রচারে অংশ নিতে বললো তখন রাজি হয়েছি।’
এদিকে সামিরাকে মডেলিংয়ে দেখে নেটিজেনরাও উচ্ছ্বসিত। তার শৈল্পিক সৌন্দর্য চোখ ধাধিয়ে দিয়েছে। মন্তব্যের ঘরে অনেকেই প্রকাশ করেছেন তা।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 16, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চিতলমারীতে নববধূর ‘আত্মহত্যা’
Next Article আবরার হত‍্যা মামলার রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো: অ্যাটর্নি জেনারেল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় নিউমোনিয়ায় ১০ মাসের শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 32 seconds ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় শিশু বলৎকারের অভিযোগে যুবকের যাবজ্জীবন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনের নির্বাচন: এমপি’র দৌড়ে খুলনার ৫ বিএনপি নেত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় শিশু বলৎকারের অভিযোগে যুবকের যাবজ্জীবন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনের নির্বাচন: এমপি’র দৌড়ে খুলনার ৫ বিএনপি নেত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago
আন্তর্জাতিকসর্বশেষ খবরসাহিত্য

অনিশ্চয়তার মুখে ‘যুদ্ধবিরতি’, ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

By Nayon Islam 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?