By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মধ্যপ্রাচ্যের অস্থিরতায় দেশের জ্বালানি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > মধ্যপ্রাচ্যের অস্থিরতায় দেশের জ্বালানি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই
জাতীয়

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় দেশের জ্বালানি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই

Last updated: 2026/03/01 at 4:02 PM
Staff Reporter 1 hour ago
Share
SHARE

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বাংলাদেশে জ্বালানি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির।

রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশি যারা আছেন, তারাই আমাদের প্রাধান্য প্রায়োরিটি। বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের সহায়তা করা। আমি নিজেই প্রধানমন্ত্রীর নির্দেশে গতকাল এয়ারপোর্টে গিয়েছি বিমানমন্ত্রীর সঙ্গে। আমরা নিয়ম অনুযায়ী সমন্বয়ের কাজটা ঠিকভাবে করছি, যাতে কোনো ডিসট্রেস আমাদের সিটিজেনসদের হয় না। দেশের ভেতরে যারা অপেক্ষমাণ আছেন অথবা যারা বিদেশে কোনো না কোনোভাবে দুশ্চিন্তায় আছেন এই মধ্যপ্রাচ্যের এই কারেন্ট সিচুয়েশনে।

মধ্যপ্রাচ্যের এ পরিস্থিতির প্রেক্ষিতে আমাদের দেশের ওপরে কি ধরনের প্রভাব পড়তে পারে? বিশেষ করে জ্বালানি সংকটসহ এ ব্যাপারে কোনো নির্দেশনা আছে কি না- জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, না, এই মুহূর্তে আমাদের যে স্টক আছে সেটা নিয়ে তেমন কোনো অসুবিধা হবে না। কিন্তু যেগুলা হচ্ছে অস্বাভাবিক… এই সংকট আমরা আগেও দেখছি। বিভিন্ন সময়ে কিছু এনার্জি রিলেটেড মানে একটু ফ্লাকচুয়েশন হতে পারে, কিন্তু আমাদের মোটামুটি প্রস্তুতি ভালো এগুলোর জন্য। এগুলো নিয়ে তেমন শঙ্কিত হওয়ার কিছু নেই।

আর আমরা চাই ডিস্কেলেশন হোক এই সমস্যা ডিপ্লোম্যাসির মাধ্যমে। আমরাও আহ্বান জানাচ্ছি। যারা আমাদের অপেক্ষমাণ প্যাসেঞ্জার আছেন, এখানে আমরা সহায়তা দিচ্ছি তাদের, যেমন ধরেন বিভিন্ন কাজের জন্য যাচ্ছেন তাদের ভিসা হয়তো মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এগুলো এক্সটেন্ড করা। তো আমরা ডিপ্লোম্যাটিক কমিউনিটির সঙ্গে আলাপ করছি, যে দেশগুলো আছে যেখানে আমাদের লোকজন কাজে যাচ্ছেন।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী গতকাল আমাকে ইফতারের ১৫ মিনিট আগে বললেন, তুমি অ্যাডভাইজার, তুমি দ্রুত এয়ারপোর্টে বিমানমন্ত্রীর সঙ্গে যাও। ইফতার তোমার গুরুত্বপূর্ণ না, আমার অপেক্ষমাণ যাত্রী গুরুত্বপূর্ণ, সেখানে যাও। সেখানে গিয়ে পর্যবেক্ষণ করো। মানে দেই আর ওকে এবং তাদের কোনো ডিসট্রেস থাকলে এটা যাতে আমরা ইমিডিয়েটলি মানে এড্রেস করি।’

Staff Reporter March 1, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী
Next Article ফ্লাইটের তথ্যের জন্য সোশ্যাল ও ইলেকট্রনিক মিডিয়া দেখতে বললেন মন্ত্রী
আরো পড়ুন
বাগেরহাট

রামপালে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 11 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘ভারতীয় হাইকমিশনারকে বলেছি, সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়’

By Online Desk 59 minutes ago
আন্তর্জাতিক

প্রতিরক্ষামন্ত্রী, সেনা ও আইআরজিসি প্রধানের মৃত্যু নিশ্চিত করল ইরান

By Online Desk 59 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘ভারতীয় হাইকমিশনারকে বলেছি, সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়’

By Online Desk 59 minutes ago
জাতীয়

বছরজুড়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: ইসি মাছউদ

By Online Desk 1 hour ago
জাতীয়

অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩টি অধ্যাদেশের বিষয় জাতীয় সংসদ নির্ধারণ করবে

By Staff Reporter 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?