
মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুর সাবেক উপজেলা চেয়ারম্যান যুব মহিলালীগ নেত্রী নাজমা খানমের স্বামী ব্যবসায়ী আবদুল মজিদকে পুলিশ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করে। সে একটি মামলায় একবছরের সাজাপ্রাপ্ত আসামি হয়ে পলাতক ছিলেন। গতকালই পুলিশ তাকে জেল হাজতে প্রেরন করে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ভাপ্রাপ্ত) পলাশ বিশ^াস জানান, যশোর জেলা যুব মহিলা লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের স্বামী আবদুল মজিদ পদ্মা ব্রিকসের মালিক থাকাকালিন ২০১৩ সালে অগ্রিম ইট বিক্রয় বাবদ যশোরের ঠিকাদার মোবাশে^র হোসেন বাবুর নিকট থেকে সাত লাখ ৮৫ হাজার টাকা গ্রহন করেন। ঠিকাদার মোবাশে^র বাবু অভিযোগ করেন, মজিদ তাকে ইট সরবরাহ না করে তালবাহানা শুরু করেন। এক পর্যায়ে মজিদ বাবুর নামে সমুদয় টাকার একটি ব্যাংকের চেক প্রদান করেন। কিন্তু ওই একাউন্টে কোন টাকা জমা না থাকায় ২০১৫ সালে ঠিকাদার বাবু পদ্মা ব্রিকসের তৎকালিন মালিক আবদুল মজিদের নামে আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করেন। আদালত এ মামলায় মজিদকে এক বছরের কারাদন্ড প্রদান করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। দীর্ঘদিন পর গতকাল বৃহস্পতিবার দুপুরে মনিরামপুর পৌর শহর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে জানার জন্য সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের মোবাইল ফোনে কল করা হলে সেটটি বন্ধ পাওয়া যায়।

