By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মনিরামপুরে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > মনিরামপুরে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

মনিরামপুরে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

Last updated: 2023/07/26 at 1:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

 সাবেক শিক্ষা সচিবের দুই ভাইসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে তিনটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, গরুছাগলসহ বিভিন্ন মালামাল লুটপাটের অভিযোগ এনে সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের দুই ভাই হাবিবুর রহমান খান ও শাহরিয়ার আলম খানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মোবারকপুর গ্রামের কামাল হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে গত সোমবার যশোরের চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলাটি করেন। বিষয়টি আমলে নিয়ে চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মারুফ আহমেদ তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পিবিআই(পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন)কে নির্দেশ দিয়েছেন। আর এ বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মশিউর রহমান।

মামলার বাদী উপজেলার মোবারকপুর গ্রামের মৃত আবদুর রশিদ খানের ছেলে কামাল খান জানান, সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের(এনআই খান) মামাতভাই চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী আল এমরান খান পান্না ১৭ জুলাই রাতে অজ্ঞাত দূর্বৃত্তদের হামলায় জখম হয়। এ ঘটনায় পান্না বাদী হয়ে কামাল হোসেন খান, শাহিনুজ্জামান, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, আসাদুলসহ ১৫ ব্যক্তির নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন। পুলিশ ওই রাতেই শাহিনুজ্জামান, শফিকুল, আসাদুলসহ চারজনকে আটক করে। বাকী আসামিরা পুলিশের ভয়ে আত্মগোপন করে।

অভিযোগ রয়েছে এ সুযোগে সাবেক শিক্ষা সচিবের দুই ভাই হাবিবুর রহমান খান ও শাহরিয়ার আলম খানের নেতৃত্বে ২৪/২৫ জন সন্ত্রাসী লাঠিসোটা রোহার রড, ধারালো অস্ত্র নিয়ে গত ১৮ জুলাই রাত নয়টার দিকে প্রতিপক্ষ কামাল খানের বাড়িতে হামলা চালায়। হামলার পর বাড়ি ভাংচুরের পর স্বর্নালঙ্কার, নগদ টাকা, মালামাল, এবং গোয়ালঘর থেকে দুইটি বড় গাভী, চারটি ছাগল লুট করে। কামাল খান জানান, এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা তার স্ত্রী ওয়াজেদা খানকেও মারপিট করে। পর সন্ত্রাসী পাশ্ববর্তি রফিকুল ইসলাম ও শফিকুল ইসলামের বাড়িতেও অনুরুপভাবে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।

এ দিকে আটক কামাল হোসেন ও শাহিনুজ্জামান গত রোববার আদালত থেকে জামিনে মুক্ত হন। সোমবার কামাল হোসেন বাদী হয়ে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে সাবেক শিক্ষা সচিবের ভাই আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান, শাহরিয়ার আলম খান, ফিরোজ খান, ইমন খানসহ ২৫ জনের নাম উল্লেখসহ একটি মামলা করেন যশোরের চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মশিউর রহমান জানান, চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মারুফ আহমেদ বিষয়টি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে যশোর পিবিআইকে নির্দেশ দেন। তবে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ অস্বীকার করে সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের ছোটভাই হাবিবুর রহমান খান জানান, তার মামাতভাই যুবলীগ নেতা পান্নার ওপর হামলার ঘটনায় মামলা করায় আসামিরা পরিকল্পীতভাবে কাউন্টার হিসেবে মিথ্যা এ মামলাটি করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাটে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
Next Article অভয়নগরে বাড়ির জমি দখল পেতে এক হতদরিদ্র নারী দ্বারে-দ্বারে ঘুরছেন ৭ বছর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 7 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?