By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মনিরামপুরে রোহিতা ইউপি চেয়ারম্যানের রাস্তা দখল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > মনিরামপুরে রোহিতা ইউপি চেয়ারম্যানের রাস্তা দখল
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

মনিরামপুরে রোহিতা ইউপি চেয়ারম্যানের রাস্তা দখল

Last updated: 2023/07/18 at 1:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

 ৪ দিন ধরে ৫ পরিবার অবরুদ্ধ, ১৪৪ ধারা জারি

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে রোহিতা ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন একটি পাকা রাস্তা দখলের পর ঘিরে রাখার চারদিন অতিবাহিত হলেও অধ্যাবধি পর্যন্ত তা অপসারন করা হয়নি। ফলে যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ করে রাখায় কয়েকটি পরিবার কার্যত বাড়ির মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েছেন। এব্যাপারে পরিত্রান পেতে ভূক্তভোগীদের পক্ষ থেকে কওসার আলী বাদী হয়ে গত রোববার আদালতে ইউপি চেয়ারম্যানসহ তিনজনের নাম উল্লেখসহ একটি মামলা করেন। বিষয়টি আমলে নিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আদালত সেখানে ১৪৪ ধারা জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রসুল খান।

জানাযায়, রোহিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিনের ছোটভাই আমেরিকা প্রবাসী হারুন অর রশিদ স্থানীয় রোহিতা বাজারের উত্তরপাশে সাবেক চেয়ারম্যান বিএনপির আহ্বায়ক মিজানুর রহমানের ছোটভাই মাসুদুর রহমানের কাছ থেকে ২০১৬ সালের ১৩ জুন ৯ শতক জমি ক্রয় করেন। এর দুই বছর পর ক্যান্সারে আক্রান্ত হয়ে জমিদাতা মাসুদুর রহমানের মৃত্যু হয়। কিন্তু অভিযোগ রয়েছে জমি রেজিষ্ট্রির সাত বছর পর হারুন অর রশিদের ভাই ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন গত শুক্রবার দুপুরে লোকজন নিয়ে ওই জমিসহ পাশের ইটের সোলিংয়ের রাস্তাটি দখল করেন। অভিযোগ রয়েছে দখলের পর ইট, কাটাতার ও নেট দিয়ে রাস্তার চারপাশসহ মুখ ঘিরে রাখেন। ফলে শুক্রবার থেকে পাশের কয়েকটি পরিবারের লোকজনের যাতায়াত বন্ধ হয়ে পড়েছে। রাস্তা ঘিরে রাখায় তারা বাড়ির মধ্যে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। গত শনিবার দুপুরে চেয়ারম্যান হাফিজ উদ্দিন উপস্থিত থেকে স্কেভেটর মেশিন দিয়ে ওই রাস্তা থেকে মাটি কাটা শুরু করেন।এক পর্যায়ে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে মাটিকাটা বন্ধ করে দেন। তবে রাস্তাটি অবমুক্ত করা হয়নি। তবে জমিদাতা প্রয়াত মাসুদুর রহমানের বড়ভাই সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মিজানুর রহমান জানান, হাফিজ উদ্দিনের ভাইয়ের রেজিষ্ট্রিকৃত নয় শতক জমির দলিলের নকশায় উল্লেখ রয়েছে দৈর্ঘ্য ৩২ ফুট এবং প্রস্থ  ১২৭ ফুট। কিন্তু ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন দৈর্ঘ্য ৩২ ফুটের পরিবর্তে ৫৪ ফুট এবং প্রস্থ ১২৭ ফুটের পরিবর্তে ৮০ ফুট দখল করায় রাস্তাটি তার জমির মধ্যে ঢুকে গেছে। ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন জানান, তার ভাইয়ের ক্রয়কৃত জমি (রাস্তাসহ) তিনি দখল করেছেন।

এ দিকে ভূক্তভোগী কওসার আলী, মতিয়ার রহমান, পল্লী চিকিৎসক আতাউর রহমান, জাহান আলী, শামিম হোসেনসহ আশপাশের লোকজন জানান, তারা দীর্ঘ ৬৫ বছর ধরে এ রাস্তা দিয়ে যাতায়াত করে আসছিলেন। কিন্তু চেয়ারম্যান তাদের যাতায়াতের একমাত্র রাস্তাটি দখলের পর ঘিরে রাখায় তারা এখন পরিবার পরিজন নিয়ে বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েছেন।

এ ব্যাপারে পরিত্রাণ পেতে ভুক্তভোগীদের পক্ষ থেকে কওসার আলী বাদী হয়ে গত রোববার যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন, ফারুক হোসেন ও মফিজুর রহমানের বিরুদ্ধে একটি মামলা করেন। বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রসুল খান জানান, আদালত বিষয়টি আমলে নিয়ে সেখানে ১৪৪ ধারা জারি করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মনিরামপুর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, আদালতের নির্দেশনা পেয়ে সেখানে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া তিনি জানান, দু-একের মধ্যে এলাকায় দু’পক্ষের মধ্যে বসাবসি করে রাস্তাটি অবমুক্ত করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শেখ হাসিনার সম্মান ও অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে যুবলীগ সবসময় রাজপথে তৎপর থাকবে : শেখ হারুন
Next Article এটা শুধু পদযাত্রা নয়, জয়যাত্রা : মির্জা ফখরুল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ খুলনায় সাবেক এমপির জামাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনাজেলার খবর

মঞ্জুকে স্বাগত জানাতে নগর ভবন প্রস্তুত

By Staff Reporter 4 hours ago
খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?