By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মনিরামপুরে ১৪ দোকানের সার্টার কেটে দুর্ধর্ষ চুরি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > মনিরামপুরে ১৪ দোকানের সার্টার কেটে দুর্ধর্ষ চুরি
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

মনিরামপুরে ১৪ দোকানের সার্টার কেটে দুর্ধর্ষ চুরি

Last updated: 2023/05/18 at 7:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুর পৌরশহরের গার্মেন্টস পট্টির ১৪ টি দোকানের সার্টার কেটে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরেরা ১৪ দোকান থেকে প্রায় ২০ লাখ টাকা নিয়ে গেছে। বিষয়টি জানাজানি হলে ব্যবসায়ী, প্রশাসনসহ এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ এ চোরচক্রকে শনাক্তের চেষ্টা করছে। তবে পুলিশ ইতিমধ্যে সন্দেহভাজন হিসেবে এক যুবককে আটক করে থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি মোশাররফ হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ছয়টারদিকে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে সংঘবদ্ধ চোরেরা থানা ভবনের পাশে অবস্থিত পৌরশহরের গার্মেন্টম পট্টির ১৪ টি দোকানের সার্টার কেটে প্রায় ২০ লাখ টাকা নিয়ে যায়। চুরি হওয়া দোকানসমুহ হলো নিউ শাড়ি প্যালেস, এমআর ক্লথ ষ্টোর, আলমগীর বস্ত্রালয়, হারুন বস্ত্রালয়, আচল বস্ত্রালয়, এক্সপোর্ট ফ্যাশন, মশিয়ার গার্মেন্টস,স্মার্ট ফ্যাশন, লেডিস কর্ণার, বিসমিল্লাহ ফ্যাশন, সিয়াম গার্মেন্টস, স্টাইল কর্ণার, কৃঞ্চ ফ্যাশন ও আলেয়া গার্মেন্টস।
বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়। ফলে থানার অফিসার ইনচার্জ(ওসি)শেখ মনিরুজ্জামানসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা দোকানসমুহ পরিদর্শন শেষে বেশ কয়েকটি সিসি ক্যামেরায় ধারনকৃত ভিডিও ফুটেজ সংগ্রহের পর পরীক্ষা নীরিক্ষা করে চোরচক্রকে শনাক্তের চেষ্টা করছেন। ভিডিও ফুটেজে দেখাযায়, চোরচক্রের সদস্যরা মুখে গামছা পেচিয়ে দোকানের সার্টার ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। ওসি জানান, এ চক্রকে শনাক্তের পর তাদের আটকের জন্য র‌্যাব, ডিবিসহ অন্যান্য সংস্থার সদস্যরা মাঠে নেমেছে। এসআই আতিকুজ্জামান জানান, ইতিমধ্যে সন্দেভাজন হিসেবে দূর্গাপুর এলাকা থেকে একযুবককে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তিনি ওই যুবকের নাম প্রকাশ করেননি। থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান জানান, আশা করা হচ্ছে সংঘবদ্ধ এ চোর চক্রকে দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে। এ দিকে ব্যবসায়ী সমিতির সভাপতি তুলসি বসু জানান, দুর্ধর্ষ এ চুরির ব্যাপারে পরবর্তি করনীয় সম্পর্কে সমিতির জরুরী বৈঠক ডাকা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোংলা সরকারি কলেজের ৪২ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‍্যালি
Next Article খুলনায় জন্ম নেয়া বাতিঘর বিশ্ববাসীর সেবা করতে চায়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

By Staff Reporter 50 minutes ago
আন্তর্জাতিক

ফ্রান্সের সঙ্গে যৌথভাবে হ্যামার ক্ষেপণাস্ত্র বানাবে ভারত

By Staff Reporter 51 minutes ago
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরানের প্রতিরক্ষা বাহিনী

By Staff Reporter 52 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমান সংসদীয় নেতা নির্বাচিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?