By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মমতাজের ২৪ ঘণ্টার আলটিমেটাম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > মমতাজের ২৪ ঘণ্টার আলটিমেটাম
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মমতাজের ২৪ ঘণ্টার আলটিমেটাম

Last updated: 2024/01/13 at 2:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : নির্বাচন-পরবর্তী হামলার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিলেন মানিকগঞ্জ-২ আসনের নৌকার পরাজিত প্রার্থী সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। বেঁধে দেওয়া সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা না হলে নিজেরাই এর মোকাবিলা করার ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন মমতাজ বেগম। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও আলটিমেটামের কথা জানান তিনি।

মমতাজ বেগম দিনভর সিংগাইর ও হরিরামপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে নির্বাচন-পরবর্তী হামলায় আহত এবং ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের খোঁজখবর নেন। এসময় তিনি অভিযোগ করেন, ভোটে জেতার পর থেকে স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুর সমর্থকরা তার কর্মী-সমর্থকদের মারধর এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করছেন। হামলায় অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এসব ঘটনায় একাধিক মামলা হলেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। তিনি অভিযোগ করে বলেন, বিজয়ী প্রার্থী বিএনপি-জামায়াতকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে ধবংস করার চেষ্টায় লিপ্ত রয়েছে।

মমতাজ বেগম বলেন, ‘দেওয়ালে পিঠ ঠেকে গেছে। ২৪ ঘণ্টার মধ্যে হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের ছেলে নবীনূর ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবসহ হামলাকারীদের গ্রেফতার করতে হবে। তা নাহলে নিজেরাই রাস্তায় নেমে মোকাবিলা করাসহ নেতাকর্মীদের নিয়ে হামলাকারীদের বাড়িঘর ঘেরাও করা হবে।’

এরআগে কয়েকটি পথসভায় হামলাকারীদের ঘর থেকে ধরে আনার ঘোষণা দেন মমতাজ বেগম। সন্ধ্যায় হরিরামপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর-এ আলমের সঙ্গে বৈঠক করেন। এ সময় হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

এসময় মানিকগঞ্জ-২ আসনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী ও সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, সিংগাইর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ইউসুফ আলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবিদ হাসান বিপ্লব, সিংগাইর পৌরসভার মেয়র আবু নাঈম বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর-এ আলম জানান, হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। তবে আসামিরা সবাই জামিনে আছেন। আসামি গ্রেফতারে পুলিশের কোনো গাফিলতি নেই।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 13, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দেবহাটায় শিক্ষকের মারপিটে শিক্ষার্থী হাসপাতালে
Next Article দেবহাটার সখিপুর মিশনে ওরছ উপলক্ষে প্রস্তুতি সভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
আন্তর্জাতিক

ট্রাম্পকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী: ‘এ যুদ্ধ আপনার নয়’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
আন্তর্জাতিক

ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়

সকালের পর রাতেও বাড়লো সোনার দাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?